ওয়েব ডেস্কঃ
এবার ‘জয় শ্রীরাম’ বলার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠল খোদ বিজেপির মন্ত্রীর বিরুদ্ধে। ঝাড়খণ্ডের জামতাড়ার মুসলিম বিধায়ক ইরফান আনসারীকে ‘জয় শ্রীরাম’ বলতে বলেন নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রী সি পি সিংহ।
বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের সামনে আনসারীর উদ্দেশ্যে ওই মন্ত্রী বলেন, ” একবার জোরে ‘জয় শ্রীরাম’ বলুন। তিনি আরও বলেন, “আরে বাবর, তৈমুর লং, গজনি বা ঘোরি তো আর আপনার পূর্বপুরুষ না। আপনি রামেরই উত্তরসূরী।” মন্ত্রীর এই বক্তব্যের পাল্টা জবাবে আনসারী বলেন, “রাম কা নাম বদনাম না মাৎ করিয়ে।” খোদ মন্ত্রীর এই বক্তব্যে বিপাকে পড়ে বিজেপি। বিজেপি নেতাদের দাবি, দুই জনই বিধানসভায় একসঙ্গে বসেন। দু’জনের মধ্যে সম্পর্কও খুব ভালো। তাই মজার ছলে ওই মন্ত্রী এমন বলেছেন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে গত দু’দিন ধরে ঝাড়খণ্ড বিধানসভা উত্তপ্ত হয়ে। বিরোধীরা সরকারের উপর সুর চড়িয়ে বারবার কক্ষ পরিত্যাগ করেন। কংগ্রেসের বক্তব্য, আনসারী যথাযথ উত্তর বিজেপি নেতার মুখের ওপরেই দিয়েছেন।
শুক্রবার অবশ্য এই ঘটনার নতুন মোড় নেয়। দেখা যায় দুই জন কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে বিধানসভা থেকে বেরোচ্ছেন। তারপর সংবাদমাধ্যমের সামনে তাঁরা বলেন, আমরা ধর্মের নয়, বিকাশের রাজনীতি করি। আমাদের মধ্যে রাম-রহিমের সম্পর্ক। গঙ্গা-যমুনার সংস্কৃতিতে আমরা বিশ্বাসী। যেকোন ধর্মকে আমরা সম্মান করি। এরপরেই ইরফান ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। উল্টোদিকে সিপি সিংহ ‘আল্লাহু আকবর’ বলে বুধবার থেকে চলা এই বিতর্কের অবসান ঘটান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news