ওয়েব ডেস্কঃ
আন্তর্জাতিক আদালতে ধাক্কা খেয়ে কুলভুষণ যাদবকে নিয়ে নতুন কৌশল নিল পাকিস্তান। সূত্রের খবর, ভারতীয় নৌবাহিনীর প্রাক্তণ অফিসার কুলভূষণ যাদবকে কোন গোপন জায়গায় সরাতে চায় পাক এজেন্সি গুলি। একইসঙ্গে কুলভূষণের স্বাস্থ্যের উন্নতির দিকে নজর রয়েছে ইসলামাবাদের। কূটনৈতিক মহলের মতে, আন্তর্জাতিক আদালতে নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তান।
ভারতীয় চর ও বিস্ফোরণের ষড়যন্ত্র করার অভিযোগে পাকিস্তানে আটক হন কুলভূষন। ২০১৭ সালের ১০ এপ্রিল কুলভূষনকে মৃত্যুদণ্ড দেয় পাক আদালত। পাক আদালতের এই রায়ের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক ন্যায় আদালতে যায় ভারত। ভারত দাবি করে, ভারতীয় নৌবাহিনী প্রাক্তন অফিসার কুলভূষন ব্যবসার কাজে পাকিস্তান গিয়েছিল। কিন্তু তাঁকে সন্দেহের বশে গ্রেপ্তার করে ইসলামাবাদ পুলিশ।
১৭ জুলাই আন্তর্জাতিক আদালতে ১৫-১ ভোটে জয় হয় ভারতের। কুলভূষন মামলার রায় দেয় নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালত। আদালত পাকিস্তানের দাবিকে খারিজ করে জানায়, কুলভূষনের বিচারে অনর্থক দেরি করে ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। রায় পুনর্বিবেচনা জন্য পাকিস্তানকে পদক্ষেপ নিতে হবে বলে জানায় আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক নিয়ম মেনে রায় পুর্নবিবেচনার করতে হবে পাক আদালতকে। মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে না পাকিস্তান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news