Breaking News
Home / TRENDING / প্রশান্ত কিশোরের ফর্মুলা! আবার সাংগঠনিক বৈঠকে মমতা

প্রশান্ত কিশোরের ফর্মুলা! আবার সাংগঠনিক বৈঠকে মমতা

নীল রায়।

আবারও দলীয় বিধায়ক ও সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ‌ সোমবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে এক বৈঠকের ডাক দিয়েছেন তিনি। ২১ জুলাইয়ের সমাবেশ মঞ্চ থেকে মমতা জানান দিয়েছিলেন, ২৯ জুলাই নেতা কর্মীদের জন্য বড়সড় কর্মসূচি ঘোষণা করবেন তিনি। মনে করা হচ্ছে সেইদিনই দলীয় বিধায়ক ও বিভিন্ন শাখা সংগঠন মারফত একঝাঁক কর্মসূচির ঘোষণা করবেন মমতা।

সম্প্রতি ২৯৪টি বিধানসভা কেন্দ্র থেকে চারজন করে বুথ স্তরের কর্মীর নাম কালীঘাটের অফিসে জমা নিয়েছে তৃণমূল নেতৃত্ব। মনে করা হচ্ছে বিহারী ভোটগুরু প্রশান্ত কিশোরের পরামর্শেই এই অভিনব কৌশল নিয়েছে তৃণমূল। প্রত্যেক তৃণমূল বিধায়কই তাদের এলাকা থেকে চারজন কর্মীর নাম ইতিমধ্যে জমা দিয়েছেন। যেখানে তৃণমূল বিধায়ক নেই, সেখানে নাম জমা দিয়েছেন দলের সাংগঠনিক নেতারা। বৈঠকে বুথ স্তরের এই কর্মীদের নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় বিজেপির মোকাবিলা করার বিষয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দিতে পারেন দলীয় নেতাদের। যদিও নির্দেশের আড়ালে প্রশান্ত কিশোরের কৌশল নেতাদের বলবেন মমতা, এমনটাও শোনা যাচ্ছে।

অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই শারদীয়া উৎসব। ‌তার আগে দলকে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামাতে ওইদিন আগস্ট ও সেপ্টেম্বর মাস জুড়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে পারেন তৃণমূল নেত্রী, এমনটাও মনে করা হচ্ছে। চলতি মাসের শুরুতে তৃণমূল ভবনে দলীয় বিধায়কদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। তার আগে নদীয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া পুরুলিয়া সহ একাধিক জেলা সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করে লোকসভা ভোটের ফলাফল প্রসঙ্গে চুলচেরা বিশ্লেষণ করেছেন মুখ্যমন্ত্রী। তবে মনে করা হচ্ছে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের কথাতেই দলীয় নেতাদের সঙ্গে ঘন ঘন বৈঠক করছেন তৃণমূল সুপ্রিমো ও তাঁর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ ফলাফল বিশ্লেষণ করে তৃণমূল নেতৃত্ব দেখেছেন, এভাবে চলতে থাকলে আগামী বিধানসভা ভোটে বিদায় নিশ্চিত। তাই এখন থেকেই আটঘাট বেঁধে ২০২১ সালের জন্য প্রস্তুতি নিতে চাইছেন মমতা ও তাঁর দলবল। রাজনৈতিক মহলের ধারণা, নজরুল মঞ্চের বৈঠকে মমতা এমন কিছু দলীয় নেতাদের জন্য ঘোষণা করতে পারেন যা খুবই অপ্রত্যাশিত, অথচ আকর্ষণীয় কর্মসূচি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *