Breaking News
Home / TRENDING / ছত্তিশগড়ে পুলিশ অভিযান চালিয়ে মারল ৭ নকশালকে

ছত্তিশগড়ে পুলিশ অভিযান চালিয়ে মারল ৭ নকশালকে

ওয়েব ডেস্কঃ

 

ছত্তিশগড়ের বস্তারে ৩ মহিলাসহ ৭ জন নকশালকে গুলি করে মারল ডিআইজি এবং স্পেশাল ফোর্সের জওয়ানরা। শনিবার নকশাল বিরোধী অভিযানের ডিআইজি পি সুন্দর রাজ বলেন, জগদলপুর শহর থেকে ১৮ কিমি দূরে ওড়িশা সীমানা লাগোয়া তেরিয়া থানা এলাকার জঙ্গলে ৭ নকশালকে এনকাউন্টারে হত্যা করা হয়। এছাড়া তাঁদের কাছ থেকে একটি রাইফেল ও চারটি ৩০৩ বন্দুক উদ্ধার করা হয়েছে।

 

জানা গিয়েছে, ছত্রিশগড়-ওড়িশা সীমা লাগোয়া জঙ্গলে নকশালদের সন্ধান পেয়ে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। পুলিশ জানতে পারে আশেপাশের গ্রামগুলি থেকে বহু মানুষ নকশালদের সঙ্গে যুক্ত ছিল। সূত্রের খবর, তিরিয়া-মাচাকোট ওড়িশা যাওয়ার জন্য সব থেকে সুরক্ষিত রাস্তা। এছাড়া ওই এলাকা থেকে এনএসডিসি স্টিল প্লান্ট শিল্পের জন্য জল নিয়ে আসা হয়। ওই এলাকা ওড়িশা বর্ডার এলাকা হওয়ার জন্য জঙ্গলে নকশালদের আনাগোনা সহজ হত। তাছাড়া মাচাকোটের দিকে ওড়িশা ও ছত্রিশগড় পুলিশের নজর কম ছিল। ফলে তারই ফায়দা তুলত নকশালরা।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *