Breaking News
Home / TRENDING / পঞ্চম বাঙালি হিসেবে পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন অধীর চৌধুরী

পঞ্চম বাঙালি হিসেবে পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন অধীর চৌধুরী

নীল রায়।

অধীর চৌধুরীর মুকুটে নতুন পালক ! কংগ্রেসের মতো শতাব্দীপ্রাচীন দলের লোকসভার দলনেতা মনোনীত হওয়ার পর, এবার তিনি পেলেন সংসদের পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান পদটি। মাত্র ৫২ জন সাংসদ জেতায় এবারের লোকসভায় বিরোধী দলের মর্যাদা পায়নি জাতীয় কংগ্রেস। এমন পরিস্থিতিতে দিল্লির প্রভাবশালী কংগ্রেস নেতাদের বাদ দিয়ে এক বঙ্গসন্তানের ওপরেই ভরসা রেখেছেন রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী।তাই লোকসভার দলের নেতা নির্বাচিত হওয়ার পর তাঁকেই বসানো হল পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান পদে।

 

 

এই নিয়ে পঞ্চম কোনও বাঙালি সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন। ৭০-এর দশকের গোড়ায় সংসদে পিএসি চেয়ারম্যান হয়েছিলেন সিপিএম নেতা জ্যোতির্ময় বসু এবং প্রবাদপ্রতীম সিপিআই নেতা হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। পরে আশির দশকে পিএসি চেয়ারম্যান হয়েছিলেন দুই বাম নেতা সুনীল মৈত্র ও অমল দত্ত। বাংলার কংগ্রেস নেতাদের মধ্যে অনেকেই সংসদে গিয়েছেন। প্রণব মুখোপাধ্যায়, বরকত গনি খান চৌধুরী, প্রিয়রঞ্জন দাশমুন্সির মত প্রবাদপ্রতিম কংগ্রেস নেতারা একাধিকবার লোকসভার সদস্য হয়েও পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান হতে পারেননি। পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান পদমর্যাদায় একজন ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন। তাই এবার থেকে সংসদে পৃথক অফিসের সঙ্গে সব সময়ের গাড়ি পাবেন অধীর চৌধুরী। বহরমপুরের পাঁচবারের সাংসদের পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান পদ লাভকে এক ঐতিহাসিক ঘটনা বলে ব্যাখ্যা করছেন বহরমপুরের বিধায়ক তথা কংগ্রেস পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *