Breaking News
Home / TRENDING / দাঁতনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গুরুতর আহত এক বিজেপি কর্মী

দাঁতনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গুরুতর আহত এক বিজেপি কর্মী

নিজস্ব সংবাদদাতা:

 

বিজেপির পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে বচসা বাঁধে পশ্চিম মেদিনীপুরে। যাকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতিতে আহত এক বিজেপি কর্মী। আহতের নাম বাসুদেব মহাপাত্র।

 

ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার কুঞ্জবাঘড়া গ্রামে। আহত বিজেপি কর্মীর অভিযোগ, গতকাল রাতে এলাকায় মিছিল করে তৃণমূল। সেই মিছিল থেকে বিজেপি কর্মীর পতাকা ছিঁড়ে ফেলা হয়। প্রতিবাদ জানালে প্রায় ১০ থেকে ১৫ জন তৃণমূল কর্মী লাঠি, রড ও বাঁশ দিয়ে আক্রমণ করে বিজেপি কর্মীদের উপর। এর ফলে আহত হয়েছেন বেশ কিছু বিজেপি কর্মী। তাঁদের মধ্যে একজন গুরুতর অসুস্থ। তাঁকে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দাঁতন থানার পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *