ওয়েব ডেস্ক:
এবার আর রাখঢাক না, কাশ্মীরে ৫ বাঙালি শ্রমিকের মৃত্যুর ঘটনায় সরাসরি কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই শ্রমিকদের কফিনবন্দি দেহ ফেরে মুর্শিদাবাদের গ্রামে। কাশ্মীরের কুলগামে কাজে গিয়েছিলেন তাঁরা। মঙ্গলবার সন্ধেয় তাঁদের গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। এই বিষয়ে আগেই টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার ফের গোটা ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোজাসুজি খুনের কারণ নিয়ে প্রশ্ন তুললেন। মমতা বলেন, ”পূর্বপরকিল্পত খুন। আজই ওরা কাশ্মীর থেকে চলে আসত। নৃশংসভাবে খুন করা হল। কাশ্মীরে কোনও রাজনৈতিক দল নেই। প্রশাসনের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে। কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন রয়েছে। সুরক্ষা ব্যবস্থাও জোরদার। তা সত্ত্বেও কীভাবে খুন করা হল শ্রমিকদের? আমি স্তম্ভিত ও ব্যথিত।”

রাজ্যের মুখ্যমন্ত্রী আরও বলেন,”তারা চলে আসত। নৃশংসভাবে খুন করা হল। রাজনৈতিক দলের কর্মকাণ্ড নেই। কোনও সাংবাদিক নেই সাংসদরাও যেতে পারেন না। কেউ কাজ করতে গিয়েছিল, তাহলে খুন করার দরকার কী ছিল? ইউরোপীয়ান প্রতিনিধি দল এসেছিল ঠিক তখনই খুন করা হল। তদন্ত হওয়া উচিত।”
প্রসঙ্গত, বুধবার টুইট করেছিলেন মমতা বন্দ্যোপধ্যায়। লিখেছিলেন, ”গতকাল একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে কাশ্মীরে। ৫ নিরাপরাধ শ্রমিককে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। আমরা ব্যথিত।” কেন্দ্রকে নিশানা করে মমতা লেখেন,”কাশ্মীরে এখন কোনও রাজনৈতিক কর্মকাণ্ড নেই। আইনশৃঙ্খলা ভারত সরকারের হাতে। আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই। আসল সত্যিটা বেরিয়ে আসুক, সেটাই চাই। সত্যিটা জানতে দক্ষিণবঙ্গের এডিজি সঞ্জয় সিংহকে দায়িত্ব দিয়েছি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news