নীল রায়।
রাজ্যের তিন উপ-নির্বাচনে প্রার্থীদের নাম জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দুপুরে তৃণমূল সূত্রে জানা গিয়েছে খড়গপুর সদরে তাদের প্রার্থী প্রদীপ সরকার। দিলীপ ঘোষের (Dilip Ghosh) ছেড়ে যাওয়া আসনে প্রার্থী করা হয়েছে খড়গপুর পুরসভার চেয়ারম্যানকে। করিমপুরে প্রার্থী হয়েছেন বিমলেন্দু সিংহ রায়। জাতীয় শিক্ষক হিসেবে পরিচিত তাঁর। কালিয়াগঞ্জ প্রার্থী হলেন তপন দেও সিং। এই তিন আসনের মধ্যে শুধুমাত্র করিমপুর আসনটি তৃণমূলের দখলে ছিল। কৃষ্ণনগরের সাংসদ হওয়ার কারণে করিমপুর আসন থেকে ইস্তফা দিয়েছেন মহুয়া মৈত্র (Mahua Moitra)।
অন্যদিকে, বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেদিনীপুরের সাংসদ হওয়ায় খালি হয়েছে খড়গপুর সদর আসনটি। কালিয়াগঞ্জের প্রবীণ কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায় মৃত্যুতে উপনির্বাচন হচ্ছে। আগামী ২৫ নভেম্বর তিন কেন্দ্রে উপনির্বাচন। এই তিন আসনেই কংগ্রেস ও বামেরা জোট করে লড়াই করবে। করিমপুরের প্রার্থী দেবে সিপিএম, খড়গপুর সদর ও কালিয়াগঞ্জে থাকবে হাত প্রতীকের প্রার্থী। দিল্লি এখনও চূড়ান্ত অনুমোদন না দেওয়ায় তিন আসনে প্রার্থীদের নাম জানাতে পারেনি বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news