Breaking News
Home / TRENDING / ভাইফোঁটার উপহার ! শোভন চট্টোপাধ্যায়ের নিরাপত্তা ফেরাল নবান্ন

ভাইফোঁটার উপহার ! শোভন চট্টোপাধ্যায়ের নিরাপত্তা ফেরাল নবান্ন

নীল রায়।

প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের (Shovan chatterji) নিরাপত্তা ফিরিয়ে দিল রাজ্য সরকার। শুক্রবার দুপুরে নবান্ন (Nabbana) সূত্রে জানা গিয়েছে, শোভন চট্টোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, তৃণমূলে থাকাকালীনই রাজ্য সরকার তাঁর নিরাপত্তা ফিরিয়ে তুলে নিয়েছিল। তিন দফতরের মন্ত্রী ও মেয়রের পদমর্যাদার কথা মাথায় রেখে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন দিদির কানন। কিন্তু, আচমকাই রাজ্য সরকার নিরাপত্তা তুলে নেওয়ার পর থেকেই দূরত্ব বেড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শোভন চট্টোপাধ্যায়ের। বিজেপিতে যোগদানের পর কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছিলেন শোভন। সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুই প্রতিনিধি শোভন চট্টোপাধ্যায়ের গোল পার্কের বাড়ি গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে এসে দিল্লিতে রিপোর্ট পাঠান। কিন্তু, ভাইফোঁটার দিন কালীঘাটের বাসভবনে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে ফোঁটা নিয়ে আসেন। তারপরে পালাবদল ঘটিয়ে শোভন চট্টোপাধ্যায়ের নিরাপত্তা ফেরানোর সিদ্ধান্ত নিল নবান্ন।

প্রসঙ্গত, শোভন চট্টোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের মধ্যে জমে থাকা ক্ষোভ কমার ইঙ্গিত মিলেছিল ভাইফোঁটার দিনেই। রাজনৈতিক মহলের একাংশের মতে ছিল, এরপর শোভন চট্টোপাধ্যায়কে দলে ফেরানোর উদ্যোগ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা ফেরানোর পর শোভনের ‘ঘর ওয়াপসি’-র জল্পনা আরও অক্সিজেন পেল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *