নীল রায়।
উপনির্বাচনে যেদিন তিন আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল (TMC)। সেদিনই বাম-কংগ্রেস জোটের পক্ষে করিমপুর আসনে নিজেদের প্রার্থীর নাম জানাল সিপিএম (CPM)। বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে এক সাংবাদিক সম্মেলন করে প্রার্থীর নাম ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। করিমপুর আসনে সিপিএমের প্রার্থী হলেন গোলাম রাব্বী। বছর চল্লিশের গোলাম রাব্বী পেশায় আইনজীবী ও দলের সর্বক্ষণের কর্মী।
বুধবার আরএসপির (RSP) মুখপাত্র সংগ্রামীর ভবনে কংগ্রেস (Congress) ও বামফ্রন্ট নেতৃত্বের বৈঠকে জোট চূড়ান্ত হয়। ঠিক হয় করিমপুর আসনে প্রার্থী দেবে সিপিএম। খড়গপুর সদর ও কালিয়াগঞ্জ প্রার্থী হবে কংগ্রেসের। কথা মতোই এদিন প্রার্থীর নাম জানিয়ে দিল সিপিএম। এদিনই বিধান ভবনে বৈঠকে বসেছেন প্রদেশ কংগ্রেস নেতারা। মনে করা হচ্ছে প্রার্থী তালিকা চূড়ান্ত করে দিল্লিতে অনুমোদনের জন্য পাঠাবেন তাঁরা। দিল্লি থেকে ঘোষণা হবে উপ-নির্বাচনে প্রার্থীদের নাম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news