Breaking News
Home / TRENDING / কালিয়াগঞ্জে কংগ্রেস প্রার্থী ধীতশ্রী, খড়গপুরে চিত্তরঞ্জন

কালিয়াগঞ্জে কংগ্রেস প্রার্থী ধীতশ্রী, খড়গপুরে চিত্তরঞ্জন

নীল রায়।

একই দিনে উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল (TMC) ও বাম শিবির ! আর বৃহস্পতিবার বিধান ভবনে বৈঠকের পর কংগ্রেস (Congress) শিবির থেকে কালিয়াগঞ্জে ধীতশ্রী রায় ও খড়্গপুর সদরে চিত্তরঞ্জন মন্ডলের নাম চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হল এআইসিসিতে। বুধবার আরএসপির (RSP) মুখপত্র সংগ্রামী ভবনে বৈঠক করে জোট চূড়ান্ত করেন বাম-কংগ্রেস। ফলস্বরূপ, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) করিমপুর কেন্দ্রে সিপিএমের গোলাম রাব্বি নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তাই আর কালবিলম্ব না করে দুই আসনে প্রার্থীদের নাম দিল্লি নেতৃত্বের কাছে পাঠাল কংগ্রেস। রীতি অনুযায়ী, লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করে এআইসিসি। তবে এই দুজনের নামেই সায় দিতে চলেছে কংগ্রেস হাইকমান্ড, তেমনটাই সূত্রের খবর।

প্রবীণ কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যর কারণে ভোট হচ্ছে কালিয়াগঞ্জে। কংগ্রেস প্রার্থী করছে প্রয়াত বিধায়কের মেয়ে ধীতশ্রী রায়কে। খড়গপুর সদর আসনে প্রার্থী হচ্ছেন এলাকার কংগ্রেস নেতা চিত্তরঞ্জন মণ্ডল‌। জোটের কারণে কালিয়াগঞ্জ ও খড়গপুর আসনটি বামেরা ছেড়েছে কংগ্রেসকে। এই তিন উপভোটে বিজেপি (BJP) এখনও প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *