Breaking News
Home / TRENDING / কাশ্মীরে নিহতদের নিথর দেহ পৌঁছাল সাগরদীঘী

কাশ্মীরে নিহতদের নিথর দেহ পৌঁছাল সাগরদীঘী

নীল রায়।

বৃহস্পতিবার ভোরেই বহালনগরে পৌঁছল কাশ্মীরে নিহত পাঁচ শ্রমিকের দেহ। বুধবার রাতেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের তত্ত্বাবধানে দমদম বিমানবন্দর  থেকে সাগরদিঘি রওনা হয় দেহগুলি। ভোর রাতে পাঁচ মৃতদেহ পৌঁছানো মাত্রই কান্নার রোল ওঠে এলাকা জুড়ে। আজ দুপুরের পর হবে শেষকৃত্য। গ্রামে দাঁড়িয়েই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এই সময় পুরমন্ত্রীর সঙ্গে ছিলেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান।

বুধবার গভীর রাতে কলকাতায় এসে পৌঁছয় ৫ বাঙালি শ্রমিকের কফিনবন্দি দেহ। গভীর রাতেই কফিনবন্দি মৃতদেহগুলি নিয়ে সড়কপথে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা হয়। ভোরের আলো ফুটতেই সাগরদিঘি পৌঁছে যায় কাশ্মীরে নিহত পাঁচ শ্রমিকের নিথর দেহ। জঙ্গিদের গুলিতে আহত আর এক শ্রমিককে চিকিত্‍‌সার জন্য বিমানবন্দর থেকে সোজা এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে।কা

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *