নীল রায়:
প্রয়াত হলেন ফালাকাটার তৃণমূল (TMC) বিধায়ক অনিল অধিকারী। বৃহস্পতিবার সকালে কলকাতা মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। মুম্বাইয়ের হাসপাতালেও চিকিৎসা হয়েছিল। কিন্তু সুফল না মেলায় কলকাতায় ফিরিয়ে আনা হয়েছিল নেতাকে। অসুস্থ থাকায় ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর থেকেই রাজ্য রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন।
দলীয় বিধায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও বিধানসভায় শাসকদলের মুখ্যসচেতক নির্মল ঘোষ।
অনিল অধিকারী ২০১১ সালে প্রথমবার বিধায়ক হন। ২০১৬ সালে ফালাকাটা আসনে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হয়েছিলেন তিনি। যদিও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ফালাকাটা আসনে তৃণমূল প্রার্থীকে পিছনে ফেলে বিরাট ব্যবধান আদায় করে বিজেপি। সেই ভোটেও দলের হয়ে কাজ করতে পারেননি বৃস্পতিবারে প্রয়াত তৃণমূল বিধায়ক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news