ওয়েব ডেস্ক:
রাজনৈতিক হতাশার কারণেই মুখ্যমন্ত্রী আজেবাজে বলছেন, বললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
প্রসঙ্গত, বৃহস্পতিবার পোস্তায় এক জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে বিজেপির নাম না করে ‘শকুন’ বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর আজ এভাবেই মুখ্যমন্ত্রীর বলা ‘শকুন’ শব্দের ব্যাখ্যা দিলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় জবাব দেন তিনি।
শুক্রবার সকালে বিরাটিতে ‘চায়ে পে চর্চা’-য় যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী এর আগেও এমন অনেক ভালোভালো কথা বলেছেন। লোকসভা নির্বাচনের আগে বলেছেন, মোদীকে প্রধানমন্ত্রী মানি না। মোদী (Narendra Modi) কোন হরিদাস পাল। অমিত শাহ (Amit Shah) গুন্ডা। আর ভগবানের এমনই খেলা যে এখন পায়ে ধরতে হচ্ছে। দেখা করার জন্য বাড়ির সামনে ধরনা দিতে হচ্ছে।’ এরপরেই দিলীপের কটাক্ষ, ‘জনসমর্থন চলে গিয়েছে বুঝে হতাশা থেকে এসব বলছেন।’
উল্লেখ্য, বুধবার মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন আর ডাক্তারবাবুদের ডেথ সার্টিফিকেট দেওয়ার দরকার পড়ে না। বিজেপিই তাদের সমর্থক বলে ঘোষণা করে ডেথ সার্টিফিকেট দিয়ে দেয়। শকুনি জানেন তো? ওঁৎ পেতে বসে থাকে। কখন কে মরবে, আর খাবে। কেউ বোমে মারা গেল, কেউ ব্যক্তিগত শত্রুতায় মারা গেল, সবাইকে বলে দিচ্ছে বিজেপি সমর্থক। মিথ্যে কথা ছাড়া সত্যি কথা বলে না।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news