Breaking News
Home / TRENDING / ভারতের দাবি মেনে নিল পাকিস্তান, কুলভূষণকে দেওয়া হবে কনস্যুলার অ্যাকসেস

ভারতের দাবি মেনে নিল পাকিস্তান, কুলভূষণকে দেওয়া হবে কনস্যুলার অ্যাকসেস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

ভারতের দাবি মেনে নিল পাকিস্তান। কুলভূষণ যাদবের জন্য কনস্যুলার অ্যাকসেস অনুমতি দিল পাক সরকার। পাশাপাশি ইসলামাবাদে নিয়োজিত ভারতীয় দূতাবাসের ২ জন কর্মী কুলভূষণের সঙ্গে দেখাও করতে পারবেন। 

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে রিভিউ পিটিশন দায়ের করার আগে ভারত এই দাবি করে আসছিল। আজ বিকেল ৪:৩০ মিনিটে ভারতের ২ জন প্রতিনিধি কুলভূষণের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি আন্তর্জাতিক আদালতের রায়কে সামনে রেখে এদিন ভারত দাবি করেছে পূর্বশর্ত অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষ বিচার করার দাবি জানিয়েছে ভারত। 

উল্লেখ্য, এর আগে পাক সরকারের কাছ থেকে প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদবের নিঃশর্ত কনস্যুলার অ্যাকসেস চেয়েছিল ভারত। এমনকি শুধুমাত্র ইংরেজী ভাষাকেই প্রাধান্য দেওয়া চলবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছিল। ২০ জুলাই রিভিউ পিটিশন জমা দেবে পাকিস্তান। তার আগে নয়াদিল্লির এই আবেদনে অস্বস্তিতে ইসলামাবাদ।  

গত বছর জুলাইয়ে হেগের আন্তর্জাতিক আদালত রায় দেয় যে, পাকিস্তানকে কুলভূষণ যাদবকে দোষী সাব্যস্ত করা ও সাজা প্রদানের ‘কার্যকর পর্যালোচনা ও পুনর্বিবেচনা’ করা উচিত এবং দেরি না করে ভারতকে কনস্যুলার অ্যাকসেস দিতে হবে। সেইমতো আজ তা মেনে নিল ইমরান খান সরকার।

প্রসঙ্গত, ২০১৭ সালে পাকিস্তানের মাটিতে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের অভিযোগ তুলে ভারতীয় নৌসেনা অফিসার কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত। মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে, কুলভূষণ যাদবের কনস্যুলার অ্যাকসেসকে অস্বীকার করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যায় ভারত। আন্তর্জাতিক আদালত পাকিস্তানকে কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ জারি করে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *