চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বের। বুধবার রাতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মাইক্রোসফট কর্ণধার বিল গেটস, মার্কিন প্রেসিডেন্ট ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন, টেসলার সিইও এলন মাস্ক সহ আরও অনেকের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নেয় হ্যাকাররা। এবং ওই প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সম্পর্কিত ভুয়ো টুইট করেন হ্যাকাররা।
হ্যাকরারা ওইসব অ্যাকাউন্ট থেকে টুইট করে বলেন, “আপনাদের কাছে থেকে আমি অনেক কিছু পেয়েছি। করোনা মহামারীর সময় আমিও আপনাদের কিছু ফেরত দিতে চাই। ৩০ মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টে কেউ যদি ১ হাজার ডলার পাঠায়, আমি তাঁকে ২ হাজার ডলার ফেরত দেব। মাত্র ৩০ মিনিট সময় আছে আপনাদের হাতে।” এই টুইটের পরই বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ টুইটে উল্লিখিত অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া শুরু করে। পরে দেখা যায় টুইটার অ্যাকাউন্টগুলো হ্যাক করা হয়েছে।
এই টুইটটি লক্ষ্য করে বিল গেটস ও এলন মাস্ক নিজের অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দেন। কিন্তু কিছুক্ষণ পরে আবার একই টুইট পোস্ট হয়। এ প্রসঙ্গে টুইটারের সিইও জ্যাক ডর্সি বলেন, “টুইটারের কাছে, আমাদের কাছে এটা একটা কঠিন দিন। আমরা তদন্ত চালাচ্ছি। ঠিক কি হয়েছে সব কিছু জানাব।” এই ঘটনার পর থেকে বিশ্ব জুড়ে টুইটারের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news