Breaking News
Home / TRENDING / কুলভূষণকে বাঁচাতে পাকিস্তানের কাছ থেকে নিঃশর্ত কনস্যুলার অ্যাকসেস চাইল ভারত

কুলভূষণকে বাঁচাতে পাকিস্তানের কাছ থেকে নিঃশর্ত কনস্যুলার অ্যাকসেস চাইল ভারত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

পাক সরকারের কাছ থেকে প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদবের নিঃশর্ত কনস্যুলার অ্যাকসেস চাইল ভারত। এমনকি শুধুমাত্র ইংরেজী ভাষাকেই প্রাধান্য দেওয়া চলবে না বলেও জানিয়ে দিয়েছে। ২০ জুলাই রিভিউ পিটিশন জমা দেবে পাকিস্তান। তার আগে নয়াদিল্লির এই আবেদনে অস্বস্তিতে ইসলামাবাদ।  

আন্তর্জাতিক আদালতের রায়কে সামনে রেখে এদিন ভারত দাবি করেছে পূর্বশর্ত অনুযায়ী কনস্যুলার অ্যাকসেস এবং স্বাধীন ও নিরপেক্ষ বিচার করতে হবে। সূত্রের খবর, ভারত চায় কুলভূষণ যাদবের সঙ্গে দু’জন প্রতিনিধির দেখা করার অনুমতি দিতে হবে। একইসঙ্গে বিদেশমন্ত্রক জানিয়েছে, কুলভূষণ যাদবের প্রাণ রক্ষা করতে এবং নিরাপদে ভারতে ফিরিয়ে আনতে সর্বোত্তম ভাবে চেষ্টা করবে ভারত। 

প্রসঙ্গত, ২০১৭ সালে পাকিস্তানের মাটিতে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের অভিযোগ তুলে ভারতীয় নৌসেনা অফিসার কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত। মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে, কুলভূষণ যাদবের কনস্যুলার অ্যাকসেসকে অস্বীকার করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যায় ভারত। আন্তর্জাতিক আদালত পাকিস্তানকে কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ জারি করে। 

গত বছর জুলাইয়ে হেগের আন্তর্জাতিক আদালত রায় দেয় যে, পাকিস্তানকে কুলভূষণ যাদবকে দোষী সাব্যস্ত করা ও সাজা প্রদানের ‘কার্যকর পর্যালোচনা ও পুনর্বিবেচনা’ করা উচিত এবং দেরি না করে ভারতকে কনস্যুলার অ্যাকসেস দিতে হবে। কিন্তু আন্তর্জাতিক আদালতের রায়কে এখনও পর্যন্ত বাস্তবায়ন করেনি ইসলামাবাদ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *