চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“দক্ষিণ চিন সাগর কারও একার সম্পত্তি নয়।” এভাবেই চিনকে হুঁশিয়ারি দিল ভারত। বৃহস্পতিবার, দক্ষিণ চিন সাগর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের বিদেশ মন্ত্রকের (Forigen Ministery) মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাফ বলেন, “দক্ষিণ চিন সাগরে বৈশ্বিক কর্তৃত্ব আছে। ওই অঞ্চলে শান্তি ও সুরক্ষা বজায় থাকুক এটাই চায় ভারত।” প্রসঙ্গত, দক্ষিণ চিন সাগরে (South China Sea) আধিপত্য নিয়ে চিনের লড়াই প্রতিবেশী রাষ্ট্র তাইওয়ান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন্স, জাপান এবং সুদূর ইন্দোনেশিয়ার সঙ্গে। তাদের ভূখণ্ড থেকে দেড় হাজার কিলোমিটার দূরে অবস্থিত ইন্দোনেশিয়ার একটি দ্বীপেও মাছ ধরার অধিকার চাইছে চিনা সরকার। পালটা বেজিংয়ের আচরণে নিয়ন্ত্রণে আনতে সেখানে দুটি যুদ্ধ বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা। সব মিলিয়ে দক্ষিণ চিন সাগর ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে শক্তিধর দেশের এমনসব পদক্ষেপে।
সেই সুযোগে ভারত চাইছে চিনের ওপর চাপ তৈরি করতে। লাদাখ শহর ভারতের বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকায় পিপলস লিবারেশন আর্মির প্রতিনিধি বেড়ে গিয়েছে গত কয়েক। যার ফলস্বরূপ ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান কুড়ি জন ভারতীয় জওয়ান। তারপর থেকেই যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক মহলের গুটি সাজানো শুরু করেছে ভারত। একদিকে যেমন রাষ্ট্রপুঞ্জে চিনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে নালিশ জানিয়ে যাচ্ছে ভারত সরকার। দক্ষিণ চিন সাগরে শিং জিনপিং সরকারের (Xi Jinping Govt.) আগ্রাসনের বিরুদ্ধে কণ্ঠস্বর জড়ালো করছে নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভারত। এমতাবস্থায় ঘরে-বাইরে চাপের মধ্যে পড়েছে বেজিং।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news