চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনা আক্রান্ত হলেন তেলেগু লেখক তথা সমাজকর্মী ভারভারা রাও। আজ মুম্বইয়ের জেজে হাসপাতালের তরফে এ কথা জানানো হয়েছে।
মঙ্গলবার লেখকের শারীরিক অবস্থার অবনতি হয়। মঙ্গলবার গভীর রাতে তাঁকে মুম্বইয়ের তালোজা জেল থেকে জেজে হাসপাতালে ভর্তি করা হয়। আজ তাঁর করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। গত কিছুদিন ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। উল্লেখ্য, এর আগে রবিবার বাড়ির লোক রাওয়ের শারীরিক অবস্থার অবনতির উদ্বিগ্ন হয়ে জেল কর্তৃপক্ষকে হাসপাতালে ভর্তি করার অনুরোধ করেছিলেন।
শুক্রবার ভারভারা রাওয়ের জামিনের আবেদন শুনানি হওয়ার কথা রয়েছে।
বিস্তারিত আসছে………..
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news