চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালটিস্তান অঞ্চলে ডায়মের ভাষা বাঁধ নির্মাণের বিরোধিতা করল ভারত। চিনের আর্থিক সহায়তায় এই বাঁধটি নির্মাণ করছে পাকিস্তান। বুধবার এই বাঁধ নির্মাণের সূচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ডায়মের ভাষা বাঁধটি ইন্দু নদীর উপর তৈরি করা হচ্ছে। এই বাঁধটি নির্মাণের কাজ ২০২৮ সালের মধ্যে শেষ হবে। বাঁধটি তৈরি হলে ৪৫০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হবে। এই বাঁধ তৈরিতে চিনের একটি সরকারি কোম্পানি ৪৪২ মার্কিন ডলার অর্থ সাহায্য করছে পাকিস্তানকে। কিন্তু কোনও সীমান্তের বিতর্কিত অঞ্চলে বাঁধ তৈরি করা নিয়ে বিরোধিতা করছে নয়াদিল্লি। বিশেষ করে এই অঞ্চলে চিনের সাহায্য নেওয়া নিয়ে আপত্তি ভারতের।
এ বিষয়ে আপত্তি জানিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, “কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখের সম্পূর্ণ অঞ্চলটাই ভারতের অন্তর্গত। তাই এই অঞ্চলে নির্মাণ কাজ করা অবৈধ। আমরা এর তীব্র বিরোধিতা করছি।” উল্লেখ, ভারত ও চিনের চলতি উত্তেজনার মধ্যে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরে জবরদখল করতে শুরু করেছে। এবং ভারতকে চাপে ফেলতে সীমান্ত বরাবর প্রতিটি কাজে বেজিংকে পাশে চলছে ইমরান খানের সরকার। প্রসঙ্গত, এ নিয়ে ৫টি বাঁধ নির্মাণের জন্য পাকিস্তানকে আর্থিক সাহায্য করল বেজিং।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news