চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
ভারত ও চিনের মানুষের শান্তির জন্য যা কিছু দরকার, তাই তিনি করতে রাজি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই বলেছেন বলে জানালেন ট্রাম্পেরই মুখপাত্র কায়লেইঘ মসেনানি।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কায়লেইঘ মসেনানি সাংবাদিকদের বলেন, “তিনি (ডোনাল্ড ট্রাম্প) ভারতের মানুষকে ভালোবাসেন এবং চিনের মানুষকেও ভালোবাসেন। তাই এই দুই দেশের মধ্যে শান্তি রক্ষার জন্য সবকিছু করতে রাজি ট্রাম্প।” কয়েক সপ্তাহ আগে গালওয়ান উপত্যকায় উত্তপ্ত পরিস্থিতির সময় ট্রাম্প প্রশাসন চিনের বিরুদ্ধে ভারতকে সমর্থন জানিয়েছিল। এবং এখন চিনের মানুষেরও মন পেতে চাইছেন ট্রাম্প। তার প্রধান কারণ সামনেই রয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, সামনেই রয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে প্রবাসী চিনাদের মন পেতে চাইছেন ট্রাম্প। কারণ আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে তাঁদেরও প্রভাব রয়েছে। তাই চিনের কমিউনিস্ট পার্টির নাম বা শি জিনপিংয়ের নাম মুখে না চিনাদের ভালোবাসার কথা বলেছেন প্রেসউডেন্টের মুখপাত্র। তবে ভারতের সঙ্গে সম্পর্ক বর্তমানে খুবই ভালো রয়েছে আমেরিকার।
বুধবার হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুড়লো বর্ণনা করেছিলেন ভারত আমেরিকার প্রধান বন্ধু। প্রেসিডেন্ট ট্রাম্পের সবথেকে কাছের বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিনই মার্কিন বিদেশসচিবমাইক পম্পেয়ো ভারতকে আমেরিকার প্রধান সহযোগী বলে উল্লেখ করেছিলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news