চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে পারবে ভারত। এমনটাই আশা প্রকাশ করলেন মাইক্রোসফটের কর্ণধার তথা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। আজ সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস জানান, “আমার বিশ্বাস ভারত কোভিড-১৯-এর ভ্যাকসিন তৈরি করতে পারবে। এবং ভারতের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি তা গোটা বিশ্বে পৌঁছে দেবে।” ভারত ভ্যাকসিন উৎপাদনের কেন্দ্র বলে উল্লেখ করেন বিল গেটস।
একইসঙ্গে তিনি আরও বলেন, ” যেভাবে গোটা বিশ্ব জুড়ে সিরাম ইনস্টিটিউট ভ্যাকসিন সরবরাহ করে ঠিক তেমনভাবেই ‘বায়ো-ই’ ও ‘ভারত বায়োটেক’ কোভিড-১৯ ভ্যাকসিন জোগাবে।” বিশ্বব্যাপী ভ্যাকসিন তৈরির সংস্থা ‘এপিডেমিক প্রিপারডনেস ইনভেশনে’র সদস্য হিসেবে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারত বলেও জানান মাইক্রোসফট প্রতিষ্ঠাতা।
তিনি আরও জানান, “অতীতে যেমন একাধিক রোগের ভ্যাকসিন তৈরি করেছে ভারত। ঠিক একইভাবে করোনার ভ্যাকসিনও তৈরি করতে পারবে।” ভারতের শহরাঞ্চলে জনঘনত্বের পরিমাণ অনেক বেশি তাই এখানে করোনা সংক্রমণ এড়ানো কঠিন হবে বলেও মনে করেন বিল গেটস। উল্লেখ, ‘কোভিড-১৯: ভাইরাসের বিরুদ্ধে ভারতের যুদ্ধ’ নামের একটি শো’তে অংশগ্রহণ করেন বিল গেটস। ১৭ জুলাই শো’টি ডিসকভারি প্লাস চ্যানেলে দেখানো হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news