চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
‘এক দেশ, এক শিক্ষা বোর্ড’ জনস্বার্থ সম্পর্কিত এই মামলাকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ৬-১৪ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ‘এক দেশ, এক শিক্ষা বোর্ড’ নীতি গ্রহণ করতে চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন অ্যাডভোকেট অশ্বিনী উপাধ্যায়।
তিনি দাবি করেন, সিবিএসই (CBSE) ও আইসিএসই (ICSE) বোর্ডকে যুক্ত করে সারা দেশে একটিই শিক্ষা বোর্ড তৈরি করা হোক। তাঁর এই দাবিকে খারিজ করেন সর্বোচ্চ আদালত। শুক্রবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দেন, “শিক্ষার্থীদের উপর এমনিতেই পাঠ্যবইয়ের বোঝা চেপে রয়েছে। তার উপর এই ব্যবস্থায় বইয়ের সংখ্যা আরও বাড়বে। ফলে এই ব্যবস্থা করা সম্ভব নয়।”
একইসঙ্গে বিচারপতির বেঞ্চ মামলাকারীকে উদ্দেশ্য করে জানান, “আপনি কেন আদালতের কাছে দুই বোর্ডকে যুক্ত করার আবেদন করেছেন? এটা আদালতের কাজ নয়। আপনি কেন্দ্র সরকারের কাছে এ বিষয়ে অভিযোগ করুন। আদালত এ নিয়ে কোনও হস্তক্ষেপ করবে না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news