Breaking News
Home / রাজ্য (page 96)

রাজ্য

মাস্ক পরেও ঢাকা পড়বে না পুরুষালি গোঁফ কিংবা লিপস্টিক রাঙা ঠোঁট, জানুন বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা: মাস্কের আড়াল থেকেই ফুটে উঠবে হাসিমুখ, দেখে তাজ্জব নেটদুনিয়া দীর্ঘদিন পর কনটেনমেন্ট জোন ছাড়া সর্বত্রই শুরু হয়েছে লকডাউন ওঠার প্রস্তুতি। শুরু হয়েছে আনলক ওয়ান। অফিস যাওয়াও শুরু করেছেন কেউ কেউ। কিন্তু তাতে সমস্যায় পড়েছেন মহিলারা। মাস্কেই তো ঢেকে থাকছে মুখের বেশির ভাগ অংশ। তাই মনখারাপ ফ্যাশনিয়েস্তা তন্বীর। তাঁদের …

আরও পড়ুন »

পুলিশ কর্মীদের পর এবার অস্থায়ী দমকল কর্মীদের বিক্ষোভ টালিগঞ্জে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: চাকরির কোনও নিরাপত্তা নেই, দেওয়া হয় না কোনও ভাতা, তার ওপর কেটে নেওয়া হচ্ছে বেতন। এমনই অভিযোগ তুলে এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল দমকল বিভাগের প্রায় ১০০ জন অস্থায়ী কর্মী। শনিবার কাজ করতে গিয়ে মৃত্যু হয় দমকল বিভাগের এক অস্থায়ী কর্মীর। এই মৃত্যুর ঘটনা সামনে আসার পরেই …

আরও পড়ুন »

১৪ বছরের নাবালিকাকে ঘুমের ওষুধ খাইয়ে নিয়মিত ধর্ষণ মামার, ওয়াকফের পরামর্শে পুলিশে অভিযোগ পরিবারের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার করা হল ৩৫ বছর বয়সী এক যুবককে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার উত্তেরস এলাকায়। ওই নাবালিকার পরিবারের তরফে জানানো হয়, কিছুদিন ধরে ওই নাবালিকার পেটের ব্যথা হচ্ছিল। পরিবারের লোকজন স্থানীয় এক বৈদ্যের কাছে নিয়ে যান ওই নাবালিকাকে। কিন্তু তারপরেও …

আরও পড়ুন »

নগদ অর্থ দিন পরিযায়ীদের হাতে, কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি ইয়েচুরির

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে। এই পরিস্থিতিতে শনিবার পঞ্চম দফা লকডাউনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এই লকডাউনকে পরিকল্পনাহীন বলে ইতিমধ্যে তোপ দাগতে শুরু করেছেন বিরোধীরা। এ প্রসঙ্গে সিপিএমের সর্বভারতীয় পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি প্রশ্ন তুলেছেন, “এই লকডাউনের ফলে …

আরও পড়ুন »

কাল বর্ষা ঢুকছে কেরলে, দক্ষিণবঙ্গে আজ ঝড় বৃষ্টি পূর্বাভাষ

নিজস্ব সংবাদদাতা: আগামীকাল অর্থাৎ ১ জুন কেরলে প্রবেশ করবে বর্ষা। এদিকে এ রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টায় আরব সাগরে তৈরি হবে নিম্নচাপ। পরবর্তীতে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ৪-৫ দিনের মধ্যে সেটি গুজরাত ও মহারাষ্ট্র উপকূলে পৌঁছবে। এই নিম্নচাপের …

আরও পড়ুন »

আমফান পরবর্তী পরিস্থিতি সামলাতে ব্যর্থ মমতা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি অধীরের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: আমফান ঘূর্ণিঝড়ে (Amphan Cyclone Strom) বিধস্ত পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় উদ্ধার কার্য থেকে শুরু করে ত্রাণ পরিষেবা দিতে চূড়ান্ত ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানালেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে চিঠি লেখেন। সেই …

আরও পড়ুন »

মুখ্যমন্ত্রীর পাড়াতেই করোনা আক্রান্ত বর্ষীয়ান তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: এ যেন বাঘের ঘরে ঘোগের বাসা ! এবার করোনা ভাইরাসের সংক্রমণের থাবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়ায়। তাও আবার আক্রান্ত হলেন খোদ তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতিষ্ঠাতা সদস্য তথা ফলতার তিনবারের বিধায়ক তমোনাশ ঘোষ। শুক্রবার রাতে করোনা সংক্রমণ নিয়ে তাঁকে আলিপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা …

আরও পড়ুন »

যোগাযোগ রাখলেই তিন দিন আগে সেনা নামানো যেত, মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপালের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: এবার সেনাবাহিনী নামানোয় বিলম্ব করা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) সমালোচনার মুখে পড়তে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। রবিবার সকালে একটি টুইট করেন তিনি। সেখানে রাজ্যপাল লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ, রাজ্যপালের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন। সেটা রাখলে তিন দিন আগেই সেনাবাহিনীকে তলব করা যেত। প্রধানমন্ত্রীর …

আরও পড়ুন »

আমফানে মোট সাহায্য কত : ঘোষণা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সমীক্ষার পর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: আমফান ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির  মোকাবিলায় পশ্চিমবঙ্গকে মোট কত আর্থিক সহায়তা দেওয়া হবে, তার ঠিক হবে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সার্ভের পর। শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শনের প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকার অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই সঙ্গে মোদী জানিয়েছেন, মৃতদের পরিবারদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। …

আরও পড়ুন »

ঘুর্ণিঝড়ে বিধস্ত এলাকা পরিদর্শনে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: আগামীকাল আমফান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, একবার ভিজিট করুন। নিজে চোখে পরিস্থিতি দেখলেই বুঝতে পারবেন ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা।” সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও বলেন, “কেন্দ্রের কাছে …

আরও পড়ুন »

দেখা যাক কত কি দেয় কেন্দ্র : মমতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: দেখা যাক কত কি দেয় কেন্দ্র! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমফান (Amphan) ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনের জন্য রাজ্যে আসার অনুরোধ জানানোর সঙ্গে সঙ্গে এই কথাটিই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, একবার ভিজিট করুন। নিজের চোখে পরিস্থিতি দেখলেই বুঝতে …

আরও পড়ুন »

বাংলার বিপদে কেউ নেই, শাসক ঘনিষ্ঠ এমন প্রচারে জল, উদ্ধারকার্যে রাজ্যের সঙ্গে কেন্দ্র

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: এখন রাজনীতির সময় নয় : কথাটি শুনতে ভাল। তবে রাজনীতির অঙ্গনে যাঁরা বিবিধ ফুল ফোটান তাঁরা জানেন এই বাক্যটি আদতে শতকরা একশ ভাগ রাজনৈতিক বাক্য। ঝড়ের ভয়াবহতা চলাকালীনই এ হেন ‘অরাজনৈতিক’ রাজনীতি শুরু হয়ে গেছে। আর এটাই দস্তুর। রাজনীতির কুশীলবরা রাজনীতি করবেন আর এটাই তাঁদের কাজ। যাঁরা …

আরও পড়ুন »

মুখ্যমন্ত্রীর আলগোছে করা সাংবাদিক বৈঠক আর বিরোধী দলের আলটপকা মন্তব্য, এরই মধ্যে একাই লড়ছে মানুষ

দেবক বন্দ্যোপাধ্যায় : নীল রায় : মমতা বন্দ্যোপাধ্যায় তখনও রাজ্যের বিরোধী নেত্রী। সিঙ্গুর নন্দিগ্রাম কে কেন্দ্র করে বামফ্রন্টের মধ্যেকার বিরোধ তখন প্রায়শঃ বাইরে বেরিয়ে আসছে। রাজনীতির বাজার বেশ গরম। এমন একটা সময়ে একদিন বিকেলবেলা একজন সাংবাদিক মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন। এক মিনিটের কম সময় কথা বললেন। ফোন রাখার পর তাঁর …

আরও পড়ুন »

মোদি-মমতা করে দেখাচ্ছেন, কিউবাগর্বী বামেরা বরং নিজেদের লক ডাউন করুন

সুমন ভট্টাচার্য : কিউবার বর্তমান জনসংখ্যা ১ কোটি ২০ লক্ষ। কিউবায় কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হয়েছে ১৯৫৯ সালে। অর্থাৎ, আজ থেকে ৬১ বছর আগে। তার মানে যদি মোটা দাগে হিসেব করি, কমিউনিস্ট শাসন ৮২ বছর ধরে এক কোটি লোককেই জনকল্যাণ মূলক পরিষেবা দিয়ে এসেছে। আর এই করোনা ভাইরাস থেকে ভারতকে বাঁচাতে …

আরও পড়ুন »

অপরাধ একই, শাস্তি দিয়ে দেখাল রেল, এখনও চুপ কেন মমতা? উঠছে প্রশ্ন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : দক্ষিণ পশ্চিম রেলওয়ের এক আধিকারিক তাঁর পুত্রের করোনা আক্রান্ত হওয়ার খবর চেপে যাওয়ায় তাঁকে সাসপেন্ড করা হল। আর এমন খবরেই পাল্টা দাবি উঠল, পশ্চিমবঙ্গ সরকারের ওই স্বরাষ্ট্র দফতরের আমলারও শাস্তির দাবি উঠতে শুরু করল।‌ প্রসঙ্গত, স্বরাষ্ট্র দফতরের আমলার লন্ডন ফেরত পুত্রের সৌজন্যে মঙ্গলবার রাত থেকে বুধবার …

আরও পড়ুন »

বিদেশ থেকে ফিরে আইসোলেসন এড়ালে কড়া শাস্তি, আপনার কাজ পুলিশকে জানানো

সায়ন্তনী সেনগুপ্ত : করোনার ভয়ে বিদেশ থেকে ফিরলে সমস্ত বিমান যাত্রীদের কোয়ারানটিন বাধ্যতমূলক করা হয়েছিল। কিন্তু দেখা গেল সমাজের প্রভাবশালী এবং ধনী পরিবারগুলি স্রেফ বুড়ো আঙুল দেখাচ্ছে সেই নিয়মকে। বাদ নেই সেলেবরাও। নবান্নের উচ্চপদস্থ আমলা এবং তাঁর পুত্রের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জনস্বার্থ এবং জনচেতনার বিচারে কতটা পিছিয়ে …

আরও পড়ুন »