চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
আগামীকাল আমফান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, একবার ভিজিট করুন। নিজে চোখে পরিস্থিতি দেখলেই বুঝতে পারবেন ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা।” সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও বলেন, “কেন্দ্রের কাছে সাহায্যে আবেদন করছি এবং যদি প্রধানমন্ত্রী একবার বাংলায় পরিদর্শন করেন তাহলে তিনি বুঝতে পারবেন কতটা হয়েছে বাংলায়।”
মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লি জানিয়ে দেয়, ঘুর্ণিঝড় আমফান বিধস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে নরেন্দ্র মোদী আগামীকাল সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে নামবেন সেখান থেকে তিনি হেলিকপ্টারে বসিরহাটে যাবেন এবং সেখানে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। বৈঠকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের জন্য বড়সড় আর্থিক প্যাকেজের দাবি করতে পারেন।
Tomorrow, PM @narendramodi will travel to West Bengal and Odisha to take stock of the situation in the wake of Cyclone Amphan. He will conduct aerial surveys and take part in review meetings, where aspects of relief and rehabilitation will be discussed.
— PMO India (@PMOIndia) May 21, 2020
করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় প্রথমেই দেশজুড়ে এক কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতি আরও জটিল হয়েছে আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে। এখন কেন্দ্রীয় সরকার কী সাহায্য করে সেদিকেই তাকিয়ে আছে পশ্চিমবঙ্গ সরকার। এদিন সকালে ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি থেকে কথা হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি বাংলাকে সাহায্যের আশ্বাস দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে সাহায্যের কথা বলেছেন। প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর জানা যাবে কেন্দ্রীয় সরকারের বরাদ্দের পরিমাণ কত হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news