চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
এবার সেনাবাহিনী নামানোয় বিলম্ব করা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) সমালোচনার মুখে পড়তে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। রবিবার সকালে একটি টুইট করেন তিনি। সেখানে রাজ্যপাল লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ, রাজ্যপালের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন। সেটা রাখলে তিন দিন আগেই সেনাবাহিনীকে তলব করা যেত। প্রধানমন্ত্রীর সচিবালয়কে সঠিক তথ্য দিন। অতিরঞ্জিত হিসাব দিলে তার ফল উল্টো হবে।” প্রসঙ্গত, আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে বিধস্ত পশ্চিমবঙ্গের একাংশ। এলাকা পরিদর্শনের পর প্রাথমিকভাবে ১০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্ট পেলে আরও সাহায্য করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিন রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে সঠিকভাবে তথ্য সরবরাহ করতে বলে কৌশলে খোঁচা দিয়েছেন বলেই মনে করা হচ্ছে। কারণ, কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্টের সঙ্গে রাজ্য সরকারের রিপোর্টে ফারাক দেখা দিলে রাজ্য সরকার যে আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারে, কার্যত সেই সতর্কবার্তা দিয়েছেন রাজ্যপাল।
এদিন দুর্গত এলাকায় রাজ্যপাল সেনাবাহিনীর ব্যবহার বহু আগে করা যেত বলে মন্তব্য করে রাজ্য সরকারের অদূরদর্শিতার কথাই জনসমক্ষে জানিয়েছেন বলেই মত রাজনৈতিক মহলের। একই উদ্ধারকার্যে সেনাবাহিনীকে নামানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুমিকার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury) ও রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কিন্তু রাজ্যপালের এহেন আক্রমণ যেন মুখ্যমন্ত্রীর প্রশাসন পরিচালনাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কারণ, মঙ্গলবার ঝড়ের পর যেভাবে তিনদিন অপেক্ষা করেছে দুর্গত জনতা, তাতে রাজ্য সরকারের তৎপরতা পড়েছে প্রশ্নের মুখে। এমনকি শহর কলকাতায় তাঁর প্রশাসনের হাল ছেড়ে দেওয়ার মনোভাব ও চোখে পড়েছে সকলের। তাই রাজ্যপালের সমালোচনা মুখ বুঁজে হজম করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
আর আমফান ঘূর্ণিঝড়ে বিধস্ত (Amphan Cyclone Strom) রাজ্যের দুর্গত এলাকা পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) যেভাবে রাজ্যপালকে সঙ্গে নিয়ে চলেছেন, তাতেও প্রশ্ন উঠছে, দেশের প্রধানমন্ত্রী রাজ্যপালকে নিয়ে কাজ করার নজির দেখালেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনটা করতে পারেননি কেন ?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news