Breaking News
Home / TRENDING / অপরাধ একই, শাস্তি দিয়ে দেখাল রেল, এখনও চুপ কেন মমতা? উঠছে প্রশ্ন

অপরাধ একই, শাস্তি দিয়ে দেখাল রেল, এখনও চুপ কেন মমতা? উঠছে প্রশ্ন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

দক্ষিণ পশ্চিম রেলওয়ের এক আধিকারিক তাঁর পুত্রের করোনা আক্রান্ত হওয়ার খবর চেপে যাওয়ায় তাঁকে সাসপেন্ড করা হল। আর এমন খবরেই পাল্টা দাবি উঠল, পশ্চিমবঙ্গ সরকারের ওই স্বরাষ্ট্র দফতরের আমলারও শাস্তির দাবি উঠতে শুরু করল।‌ প্রসঙ্গত, স্বরাষ্ট্র দফতরের আমলার লন্ডন ফেরত পুত্রের সৌজন্যে মঙ্গলবার রাত থেকে বুধবার দিনভর সরগরম ছিল রাজ্য প্রশাসন। বিষয়টি জানাজানি হতেই প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁর করোনা ভাইরাসে আক্রান্ত পুত্রকে ভর্তি করার পাশাপাশি, ওই আমলা সহ পরিবারের চারজনকে রাখা হয়েছিল চিকিৎসকদের পর্যবেক্ষণে। প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেও তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী। তাতে জনমানসে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন মুখ্যমন্ত্রী ওই দায়িত্বজ্ঞানহীন আমলার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছেন না ?

যদিও প্রশাসনের একাংশ জানাচ্ছে, করােনা আক্রান্ত তরুণের মা, বাবা, গাড়ির চালক ও পরিচারিকার লালারস পরীক্ষার পর তা নেগিটিভ ধরা পড়েছে বলে সাফ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তা সত্ত্বেও, তাদের রাজারহাটে কোয়ারেনন্টিনে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তবে এই ঘটনায় ঘুরে ফিরে আসছে সেই রেল আধিকারিকের দৃষ্টান্তমূলক শাস্তির প্রসঙ্গ। গত ১৩ মার্চ জার্মানি থেকে স্পেন হয়ে বেঙ্গালুরু ফেরেন দক্ষিণ-পশ্চিম রেলওয়ের শীর্ষ আধিকারিকের ওই পুত্র। ১৮ মার্চ ধরা পড়ে তাঁর করোনা আক্রান্ত হওয়ার ঘটনা। বিষয়টি জানাজানি হতেই কড়া পদক্ষেপ নেয় রেল। সাসপেন্ড করা হয় ওই আধিকারিককে। দক্ষিণ পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, বিদেশ থেকে ফিরে আসায় করোনা ভাইরাসের সংক্রমণ হওয়ার কথা লুকিয়ে যাওয়ার কারনে সাসপেন্ড হয়েছেন ওই আধিকারিক। তারপরই প্রশ্ন উঠেছে, রেল কতৃপক্ষ যদি এক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন পারছেন নয়?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *