নিজস্ব সংবাদদাতা দেশজুড়ে মূর্তি ভাঙার ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী দফতরের তরফে জানানো হয়েছে দেশজুড়ে লেনিন, পেরিয়ার ও শ্যামাপ্রসাদের মূর্তি ক্ষতি করার ঘটনার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে মোদির কথা হয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ …
আরও পড়ুন »শ্রীলঙ্কায় বৌদ্ধ খুন, মুসলিমদের ১১ দোকান ছাই, ১০ দিনের জরুরী অবস্থা
নিজস্ব সংবাদদাতা শ্রীলঙ্কায় বৌদ্ধ্য ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে দেশে ১০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করল সরকার। মঙ্গলবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৌদ্ধ্য সম্প্রদায়ের এক সমর্থকের হত্যার পর এলাকার মুসলিমদের ১১টি দোকান পুড়িয়ে দেয় বৌদ্ধ্য সমর্থকেরা। এরপরই জরুরি অবস্থার ঘোষণা করে সরকার। সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্টগুলিকে ট্র্যাক করে অ্যাকাউন্ট হোল্ডারদের …
আরও পড়ুন »বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলকে জমি ছাড়ব না : মুকুল
নিজস্ব সংবাদদাতা : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না। মঙ্গলবার দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে তৃণমূলকে চ্যালেঞ্জ করলেন বিজেপি নেতা মুকুল রায়। পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা টেনে মুকুল বলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও আরও বেশি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শাসকের সন্ত্রাসকে চ্যালেঞ্জ …
আরও পড়ুন »লেনিনের মূর্তি ভাঙার জন্য দায়ি বামেরাই : দিলীপ
নিজস্ব সংবাদদাতা : ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙার জন্য বামেরাই দায়ি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২৫ বছরের জমা ক্ষোভ মানুষ এভাবেই উগড়ে দিয়েছেন বলে জানান তিনি। বিজেপি কখনই লেনিনের মূর্তি ভাঙা সমর্থন করে না। তবে ইতিহাসের উদাহরণ দিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন রাশিয়াতেও বিপ্লবের …
আরও পড়ুন »মোদির উদ্যোগে এতদিনে ডাকটিকিটে রামায়ণ, দেখে নিন দেখতে কেমন!
নিজস্ব সংবাদদাতা : ভারতবর্ষের মাটিতে বাল্মীকিকে একটু অপেক্ষা করতে হল বটে, তবে শেষ পর্যন্ত হল! এই ভূখণ্ডের দুটি প্রধান মহাকাব্যের মধ্যে অন্যতম রামায়নের ছবি সম্বলিত ডাক টিকিট প্রকাশ করল মোদি সরকার। আদিকবির আগে ডাক টিকিটের দৌড়ে যে দু’জন অনেকটাই এগিয়ে আছেন, তাঁরা হলেন, শাহ জাহান এবং কুতুবউদ্দিন আইবক। তাজ মহল …
আরও পড়ুন »ভারতের ক্যাপ্টেন সুনীল ছেত্রির অ্যাপার্টমেন্ট–চমক। দেখুন কী আছে?
অভিজিৎ দাঁ : যে দিকেই চোখ যায় হা করে তাকিয়ে থাকতে হয়। চারিদিক ঝা–চকচকে। গার্ডেন সিটিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রি। বেঙ্গালুরুর হার্ট অফ দি টাউনে সুনীলের অ্যাপার্টমেন্ট। বিয়ের আগেই কিনেছেন। বাড়ির সব ঘরে নানান থিমের ঘড়ি লাগিয়েছেন সুনীল। শৈশব থেকে তিনি প্রচণ্ড সময় বিষয়ে সচেতন। …
আরও পড়ুন »এবার আর রামনবমী নিয়ে বাড়াবাড়ি করবে না মমতার পুলিশ
নীল বণিক : সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে কোনও অনুষ্ঠানে কোনওরকম অপ্রীতীকর ঘটনা চায় না রাজ্য সরকার। তাই রামনবমী ঘিরে ব্যাপক তৎপরতা রাজ্য ও কলকাতা পুলিশের গোয়েন্দা মহলে। গত বছর রাজ্য জুড়ে রাম নবমী পালন করেছিল বজরং দল এবং বিশ্বহিন্দু পরিষদ। এই দুই হিন্দু সংগঠনের রাম নবমীর অনুষ্ঠান বাতিল করতে …
আরও পড়ুন »ছত্রধরের পত্র : ২৩ আদিবাসী মহিলা ধর্ষিতা, দর্শক মমতার পুলিশ
নীল বণিক : বহুদিন জেলে চুপ থাকার পর এবার মমতার বিরুদ্ধে ফোঁস করলেন ছত্রধর মাহাত। জেলে বসেই খোলা চিঠি লিখে মুখ্যমন্ত্রীর হাতে থাকা পুলিশ দফতরকে তুলোধোনা করলেন ছত্রধর। মমতা বন্দোপাধ্যায়ের আমলে বিগত এক বছরে ২৩ জন আদিবাসী মহিলা ধর্ষিতা হয়েছেন বলে অভিযোগ তাঁর। এছাড়াও ৬ জন অাদিবাসী মহিলা খুন হয়েছেন …
আরও পড়ুন »ক্রিকেটারের সঙ্গে ছবি তোলা স্ট্রাইকারকে নিচ্ছে মহমেডান। জানেন কে?
শুভঙ্কর চ্যাটার্জি : মহমেডানে সমস্যা। প্লাজার সঙ্গে চুক্তি হয়েও খেলা হচ্ছে না প্লাজার। মহমেডানের আর্থিক বনিবনা হচ্ছে না। ফলে কলকাতা এসেও প্লাজাকেও ফিরে যেতে হচ্ছে। বদলে আসছেন এটিকে–র প্রাক্তনী ফিকরু তেফেরা। ফিকরুর সঙ্গে চূড়ান্ত এখনও হয়নি। তবে, মহমেডান কর্তারা বলছেন, জাতীয় দলে খেলার জন্য প্লাজা চলে যাচ্ছেন। আসলে তা নয়। …
আরও পড়ুন »তৃতীয় ফ্রন্ট : মমতাকে ঝুলিয়ে রাখল ডিএমকে
নিজস্ব সংবাদদাতা : মমতার ডাকা তৃতীয় ফ্রন্টে সাড়া দিলনা ডিএমকে। রাজ্যের মুখ্যমন্ত্রী দু’দিন আগে ডিএমকে নেতা স্ট্যানলিকে ফোন করেন। মঙ্গলবার দিল্লিতে এই কথা জানান ডিএমকে সাংসদ স্ট্যানলি। প্রায় কুড়ি মিনিটের উপর জাতীয় রাজনীতি নিয়ে মমতার সঙ্গে স্ট্যানলির আলোচনা হয়। ডিএমকে এখনও কংগ্রসের জোট শরিক। তারপরেও ডিএমকে নেতার সঙ্গে মমতার ফোনালাপ …
আরও পড়ুন »ত্রিপুরার তাজ বিপ্লবের, উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা
নিজস্ব সংবাদদাতা ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিপ্লব দেব। মঙ্গলবার আগরতলায় আনুষ্ঠানিকভাবে বিপ্লবের নাম ঘোষণা করেন নীতীন গড়কড়ি। তাঁকে বিধায়ক দলের নেতা নির্বাচিত করার পর বিজেপির তরফে এই ঘোষণা করা হয়। উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা। ৯ মার্চ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন বিপ্লব। মঙ্গলবার দুপুরে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার …
আরও পড়ুন »ম্যাথুর আই ফোনের তথ্য সিবিআইকে সরাসরি দেবে না অ্যাপেল
নীল বণিক: সিবিআইকে সরাসরি কোনও দিতে পারবে না অ্যাপেল। বিদেশ মন্ত্রকের তরফে তথ্য চেয়ে আর্জি জানাতে হবে। মঙ্গলবার অ্যাপেল হেডকোয়ার্টার্স থেকে সিবিআইকে এই তথ্য জানানো হয়। নারদ কান্ডে ম্যাথুর আই ফোনে ফোনের তথ্য জানতে চেয়ে মার্কিন সংস্থা অ্যাপেলকে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা দফতর। তারপরই সংস্থার তরফে জানানো হয় নিয়ম অনুযায়ী …
আরও পড়ুন »কার্তির আপিল খারিজ শীর্ষ আদালতে, আরও ৩দিনের সিবিআই হেফাজত
নিজস্ব সংবাদদাতা কার্তি চিদম্বরমের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আইএনএক্স কান্ডে তাঁকে জড়িয়ে ইডির সিদ্ধান্ত খারিজ করতে সোমবারই আদালতে আপিল করেছিলেন কার্তি। এদিকে, কার্তিকে আরও ৩দিন সিবিআই হেফাজতের নির্দেশ দিল সিবিআই কোর্ট। আইএনএক্স মিডিয়া কান্ডে অভিযুক্ত সংস্থার ডিরেক্টর পিটার মুখার্জিকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। এই ঘটনায় তৎকালীন অর্থমন্ত্রকের …
আরও পড়ুন »সেনার গুলিতে মৃত্যু সুঁজুয়ান কান্ডের মাস্টারমাইন্ড
নিজস্ব সংবাদদাতা সেনার গুলিতে মৃত্যু হল সুঁজুয়ান কাণ্ডে মূল অভিযুক্ত মুফতি ওয়াকাসের। সোমবার কাশ্মীরের অবন্তীপুরায় সেনার সঙ্গে গুলিযুদ্ধ চলাকালীন জৈশ-এ-যহম্মদ জঙ্গি মুফতির মৃত্যু হয়। সূত্রের থেকে খবর পেয়ে সেনার স্পেশাল অপারেশন গ্রুপ অবন্তীপুরের হাটওয়ার এলাকা ঘিরে ফেলে। ওই এলাকারই একটি বাড়িতে সার্জিকাল অ্যাটাক চালিয়ে ওই জঙ্গিকে মারা হয়। ঘটনায় আর …
আরও পড়ুন »শ্রী শ্রী’র সিরিয়া মন্তব্যে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়
নিজস্ব সংবাদদাতা রাম মন্দির ইস্যুতে সিরিয়া নিয়ে মন্তব্য করে দেশজুড়ে রাজনৈতিক নেতাদের সমালোচনার মুখে পড়লেন শ্রী শ্রী রবিশঙ্কর। তাঁর মন্তব্যকে ‘প্ররোচনামূলক’ বলে মন্তব্য করেন বিভিন্ন দলের নেতারা। শ্রী শ্রী রবিশঙ্করের এধরনের প্ররোচনামূলক মন্তব্য না করা উচিত বলে জানান জনতা দলের নেতা কে সি ত্যাগী। একই সুর শোনা গেল এনসিপি নেতা …
আরও পড়ুন »প্রয়াত আর্সেনিক গবেষক দীপঙ্কর চক্রবর্তী
নিজস্ব সংবাদদাতা মৃত্যু হল আর্সেনিক বিশেষজ্ঞ দীপঙ্কর চক্রবর্তীর। বুধবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিদ্যা বিভাগের প্রাক্তন ডিরেক্টর দীপঙ্কর চক্রবর্তী দক্ষিণ এশিয়ায় আর্সেনিক দূষণ নিয়ে গবেষণার ক্ষেত্রে অগ্রগণ্য ছিলেন। দীপঙ্কর চক্রবর্তী ও ঢাকা কমিউনিটি হাসপাতালের প্রচেষ্টার ফলেই ডাব্লুএইচও আর্সেনিককে মারণ রোগের পর্যায় যুক্ত করে বলে …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news