Breaking News
Home / TRENDING / শ্রীলঙ্কায় বৌদ্ধ খুন, মুসলিমদের ১১ দোকান ছাই, ১০ দিনের জরুরী অবস্থা

শ্রীলঙ্কায় বৌদ্ধ খুন, মুসলিমদের ১১ দোকান ছাই, ১০ দিনের জরুরী অবস্থা

নিজস্ব সংবাদদাতা

শ্রীলঙ্কায় বৌদ্ধ্য ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে দেশে ১০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করল সরকার। মঙ্গলবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৌদ্ধ্য সম্প্রদায়ের এক সমর্থকের হত্যার পর এলাকার মুসলিমদের ১১টি দোকান পুড়িয়ে দেয় বৌদ্ধ্য সমর্থকেরা। এরপরই জরুরি অবস্থার ঘোষণা করে সরকার। সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্টগুলিকে ট্র্যাক করে অ্যাকাউন্ট হোল্ডারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। জরুরি অবস্থা জারি হওয়ার পর দেশের অবস্থা শান্তিপূর্ণ রয়েছে। প্রসঙ্গত, এখন ত্রিদেশীয় টি-২০ ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল। গত একবছর ধরে বৌদ্ধ্য ও মুসলিমদের মধ্যে চাপা উত্তেজনা গড়ে উঠছিল। বৌদ্ধ্যদের অভিযোগ, জোর করে ধর্ম পরিবর্তন করাচ্ছে মুসলিম সম্প্রদায়ের সমর্থকেরা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *