Breaking News
Home / TRENDING / শ্রী শ্রী’র সিরিয়া মন্তব্যে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়

শ্রী শ্রী’র সিরিয়া মন্তব্যে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়

নিজস্ব সংবাদদাতা
রাম মন্দির ইস্যুতে সিরিয়া নিয়ে মন্তব্য করে দেশজুড়ে রাজনৈতিক নেতাদের সমালোচনার মুখে পড়লেন শ্রী শ্রী রবিশঙ্কর। তাঁর মন্তব্যকে ‘প্ররোচনামূলক’ বলে মন্তব্য করেন বিভিন্ন দলের নেতারা। শ্রী শ্রী রবিশঙ্করের এধরনের প্ররোচনামূলক মন্তব্য না করা উচিত বলে জানান জনতা দলের নেতা কে সি ত্যাগী। একই সুর শোনা গেল এনসিপি নেতা মাজিদ মেমনের গলায়। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন শ্রী শ্রী’র তরফে এই মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তাঁর এই মন্তব্য হিংসায় প্ররোচনা দিতে পারে। সুপ্রিম কোর্টের রায়ের আগে হঠাৎ এই ইস্যুতে শ্রী শ্রীর উৎসাহকে কটাক্ষ করে মেমন বলেন, গত ২৫ বছর ধরে এই ইস্যুতে বিতর্ক রয়েছে। কিন্তু তখন শ্রী শ্রী রবিশঙ্করকে একবারও দেখা যায়নি। এখন তাঁর এত উৎসাহের মূল কি? প্রসঙ্গত, সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রী শ্রী বলেন অবিলম্বে রাম মন্দির নিয়ে বিতর্কের সমাধান না হলে এদেশেও সিরিয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *