নিজস্ব সংবাদদাতা
মৃত্যু হল আর্সেনিক বিশেষজ্ঞ দীপঙ্কর চক্রবর্তীর। বুধবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিদ্যা বিভাগের প্রাক্তন ডিরেক্টর দীপঙ্কর চক্রবর্তী দক্ষিণ এশিয়ায় আর্সেনিক দূষণ নিয়ে গবেষণার ক্ষেত্রে অগ্রগণ্য ছিলেন। দীপঙ্কর চক্রবর্তী ও ঢাকা কমিউনিটি হাসপাতালের প্রচেষ্টার ফলেই ডাব্লুএইচও আর্সেনিককে মারণ রোগের পর্যায় যুক্ত করে বলে মনে করেন বহু বিজ্ঞানী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news