Breaking News
Home / TRENDING / ইসলামপুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি মুকুলের

ইসলামপুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি মুকুলের

নিজস্ব সংবাদদাতা

ইসলামপুরের দাড়িভিট স্কুলে বাংলা শিক্ষকের দাবিতে গত কুড়ি তারিখ পুলিশের গুলিতে দুজন ছাত্রের মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ বিভিন্ন রাজনৈতিক মহলের থেকে ।মৃত দুই ছাত্রের পরিবার দেহগুলি হিন্দু মতে সৎকার না করে সিবিআই তদন্তের দাবিতে কবর দিয়ে রেখেছে। মৃতদেহ দুটি পুলিশে তুলে না নিয়ে যায় তার জন্য গ্রামবাসীরা পালা করে কবরগুলি পাহারা দিচ্ছে। ইতিমধ্যেই ঘটনাকে রাজনৈতিক রং দিতে মাঠে নেমে পড়েছে সব দল। আজ বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মুকুল রায় মৃত ছাত্র তাপসের বাড়িতে যান। পরিবারের পাশে দাঁড়িয়ে তিনিও সি বি আই তদন্তের দাবি জানিয়েছেন । তিনি বলেন যে এখান থেকে গিয়ে রাজ‍্যপালে সঙ্গে দেখা করবেন এবং দোষীদের
শাস্তির দাবিতে শেষ পর্যন্ত লড়বেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *