নিজস্ব সংবাদদাতা, মালদা:
২৬ তারিখ বুধবার বনধ সফল করতে রাস্তায় নামছে বিজেপি। তবে, সাধারণ মানুষই এই বনধ সফল করবে বলে আশা করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ মালদায় দলের সাংগঠনিক কাজে এসে একথা বলেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ‘বিজেপি বনধ সর্মথন করে না, কিন্তু রাজ্যের যা অবস্থা তাতে বনধ ডাকতে বাধ্য হয়েছি। রাজ্যে যা অবস্থা চলছে তাতে ৩৫৬ ধারা প্রয়োগের মত অবস্থা হয়েছে। জনসাধারণই এর উত্তর দেবে বলে মন্তব্য করেন তিনি । ইসলামপুরে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী জার্মানি থেকেই বলছেন পুলিশ গুলি চালায়নি। তাঁর কথা মত এসপিও চাকরি বাঁচাতে বলছে পুলিস গুলি চালায়নি। যেমন পুরুলিয়ায় আমাদের কর্মী খুনের ঘটনায় ওখানকার এসপি তদন্তের আগেই বলে দিয়েছিল আত্মহত্যার কথা। কিন্তু মানুষ জানে ইসলামপুরে কী হয়েছে। ভোটবাক্সেই মমতা সরকার এর জবাব পাবে বলে মনে করছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news