Breaking News
Home / TRENDING / শহীদ স্বামীর পথে হেঁটে সেনায় ভর্তি হলেন স্ত্রী

শহীদ স্বামীর পথে হেঁটে সেনায় ভর্তি হলেন স্ত্রী

নিজস্ব সংবাদদাতা
একদিকে হিজবুল মুজাহিদীনের হুমকির মুখে যখন একের পর এক এসপিও পদত্যাগ করছেন, তখন একদম উল্টোপথে হেঁটে দেখালেন নীরু সামব্যাল। শহীদ স্বামীর কাজ এগিয়ে নিয়ে যেতে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিলেন তিনি। ২০১৫ সালে শহীদ হন রাইফেলম্যান রবীন্দর সামব্যাল। তখন তাদের মেয়ের বয়স মাত্র ২। তাই বাড়ি বসে শোক করার অবকাশ ছিল না নীরুর। স্বামীর মতোই দেশের জন্য কাজ করতে সেনাবাহিনীর প্রশিক্ষণে যোগ দেন তিনি। শুধু তাই নয়, পাশ করে লিউটানেন্ট পদে ভারতীয় সেনায় যোগ দিয়েছেন নীরু। নীরু অবশ্য বলছেন শ্বশুরবাড়ি, বাপেরবাড়ি, স্বামীর বন্ধু এবং কম্যান্ডিং অফিসারের সাহায্যেই আজ এই সাফল্য পেয়েছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *