নিজস্ব সংবাদদাতা
আবার বাড়ল পেট্রল ডিজেলের দাম । আজ পেট্রলের দাম ১১ পয়সা বেড়ে লিটার প্রতি ৮৪.৫৪ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৭৫.৮৭ টাকা হয়েছে। মুম্বইয়ে পেট্রলের দাম নব্বই টাকা ছুঁয়ে গিয়েছে। ডিজেলের দাম লিটার প্রতি ৭৮.৫৮ টাকা হয়েছে। দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ৮২.৭২ টাকা, এবং ডিজেল লিটার প্রতি ৭৪.০২ টাকা হয়েছে। গত একমাস ধরে টানা পেট্রল ডিজেলের দাম বেড়ে চলায় কপালে ভাঁজ মধ্যবিত্তের। এই বিষয়ে সরকার হস্তক্ষেপ করে একটু সুরাহা করুক, চাইছে জনগণ। কেন্দ্রীয় সরকার অবশ্য বিশ্ব বাজারে তেলের দামবৃদ্ধিকেই এর জন্য দায়ি করছে। তবে একদিকে ডলারের তুলনায় টাকার দাম কমা অন্যদিকে আকাশছোয়াঁ তেলের দাম ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিপাকে ফেলতে পারে মোদি সরকারকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news