নিজস্ব সংবাদদাতা
দিল্লির পর এবার কলকাতাতেও ‘গ্রিন করিডর’ তৈরি করে প্রতিস্থাপনের জন্য হৃদপিণ্ড নিয়ে আসা হল কলকাতার আনন্দপুর ফর্টিস হাসপাতালে । অন্ধ্র প্রদেশের কাঁকিনাড়া এক ২৪ বছরের যুবক সূর্যনারায়ণ রামুর দুর্ঘটনায় ব্রেন ডেথের পর তাঁর হৃদপিণ্ড ও অন্যান্য অর্গ্যান দান করার সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার । কাকিনাড়ার অ্যাপোলো হাসপাতাল থেকে হৃদপিণ্ড নিয়ে বিশেষ বিমানে রওনা হন সেখানকার এক প্রতিনিধি। কলকাতা বিমানবন্দরে নামার পরই ট্রাফিক পুলিশের সাহায্যে দমদম থেকে আনন্দপুর পর্যন্ত একটি ‘গ্রিন করিডর’ তৈরি করা হয় । এরপর মাত্র ১৬ মিনিটে হৃদপিণ্ডটি আনন্দপুর ফর্টিস হাসপাতালে পৌঁছে যায়। রাতেই ৫২ বছর বয়সী সমীরণ দত্তের দেহে সেই হৃদপিণ্ড প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হয়। রাত ৩টের মধ্যে অপারেশন সম্পূর্ণ হয়। সমীরণকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news