Breaking News
Home / TRENDING / নিজের বিয়ে নিজেই আটকে নজির ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর

নিজের বিয়ে নিজেই আটকে নজির ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর

নিজস্ব সংবাদদাতা:

পড়াশুনা করে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল বছর চোদ্দর এক ছাত্রী। কিন্তু হঠাৎই ষষ্ঠ শ্রেণীতে পাঠরতা এই ছাত্রীর বিয়ে ঠিক করে ফেলেন তার বাবা ও পরিবারের সদস্যরা।
স্থানীয় হাওড়ামারী হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ঐ  নাবালিকা ছাত্রী পরিবারের মুখ থেকেই জানতে পারে তার পড়াশোনার পালা শেষ। তাকে এবার বসতে হবে বিয়ের পিঁড়িতে। গত কয়েকদিন ধরে এই চিন্তা করেই শনিবার স্কুলে যাওয়ার নাম করে ঐ নাবালিকা ছাত্রী তার এক বান্ধবীকে নিয়ে সোজা জীবনতলা থানায় হাজির হয়।
কর্তব্যরত পুলিশ অফিসারের সামনে কাঁদতে কাঁদতে ঐ নাবালিকা ছাত্রী জানায়, “কাকু আমি পড়াশোনা করে বড় হতে চাই।  কিন্তু আমার বাবা-মা আমাকে জোর করে বিয়ে দেওয়ার জন্য পাত্র ঠিক করে ফেলেছেন, আমাকে বাঁচান”। ছাত্রীর মুখে সমস্ত কথা শুনে চাইল্ড লাইনের সাহায্যে তার বিয়ে বন্ধ করে দেন জীবনতলা থানার পুলিশ কর্মীরা। পাশাপাশি মেয়েটি যাতে তার পড়াশুনা সঠিকভাবে চালিয়ে যেতে পারে সে বিষয়ে পরিবারকে বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ দেন থানার ওসি। নজিরবিহীন এই কাজ করে আপাতত বন্ধুদের প্রেরণা হয়ে উঠেছে ছোট্ট মেয়েটি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *