Breaking News
Home / TRENDING / আদিবাসীদের ডাকা বনধে বিপর্যস্ত রেল পরিষেবা

আদিবাসীদের ডাকা বনধে বিপর্যস্ত রেল পরিষেবা

নিজস্ব সংবাদদাতা

রাজ্যে সাঁওতালি ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি, আদিবাসীদের বন্ধ হোস্টেল গুলিকে পুনরায় চালু করা সহ মোট ন’দফা দাবিতে ভারত জাকাত মাঝি পারগনা মহলের ডাকা ১২ ঘন্টা রেল রোকো ও পথ অবরোধ কর্মসুচীর জেরে বিপর্যস্ত বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়ার বিভিন্ন অংশ। আজ সকাল ৬ টা থেকে বাঁকুড়ার বিভিন্ন রুটের গুরুত্বপুর্ণ মোড়ে পথ অবরোধ শুরু করে ওই সংগঠনের কর্মীরা। ফুলকুশমাতে পথ অবরোধের জেরে বাঁকুড়া ঝাড়গ্রাম, পড়াডিহি মোড়, বাঁকুড়া ঝিলিমিলি ও বাঁকুড়া বান্দোয়ান রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বাঁকুড়া শহর লাগোয়া হেভির মোড়ে আদিবাসীরা পথ অবরোধ শুরু করায় রানীগঞ্জ বাঁকুড়া জাতীয় সড়ক ও বাঁকুড়া দুর্গাপুর সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। জেলার বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করার কর্মসুচীও রয়েছে ওই আদিবাসী সংগঠনের। এদিকে, পুরুলিয়ার কাঁটাডি এবং মধুকুন্ডা রেল এবং সড়ক অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে পুরুলিয়া জেলার বাকি জায়গায় অবরোধ কর্মসূচি চলছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *