Breaking News
Home / TRENDING / তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে, ইসলামপুরে মন্তব্য মুকুলের

তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে, ইসলামপুরে মন্তব্য মুকুলের

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর:
তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে, ইসলামপুরের ঘটনায় মৃত ছাত্র তাপসের বাড়িতে দাঁড়িয়ে এই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। এই ঘটনার প্রতিবাদে আগামি ২৬ সেপ্টেম্বর ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি বলেও জানান তিনি। তবে মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে বনধ আটকাতে চাইলে কী করবেন প্রশ্নের উত্তরে মুকুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অতীত ভুলে গিয়েছেন। একসময় তিনি নিজে ৩৬ ঘন্টা বাংলা বনধ ডেকেছিলেন তিনি। আজ তিনি ফ্যাসিস্টের মতো কথা বলছেন। পাশাপাশি,তিনি এও বলেন, পঞ্চায়েত নির্বাচন থেকে ইসলামপুরের ঘটনা বার বার দেখিয়ে দিচ্ছে তৃণমূলের শাসনকালে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। তবে এইসব রাজনীতি বোঝেনা মৃত ৩ ছাত্রের পরিবার । গুলি মুখ্যমন্ত্রীর পুলিশ চালিয়েছে না সঙ্ঘের সদস্য, তাতে তাদের কিছু এসে যায় না। তাদের প্রশ্ন একটাই, শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে কেন শেষ হয়ে যেতে হল তাদের সন্তানদের? কাদের নিষ্ঠুরতার বলি হতে হল ৩ ছাত্রকে?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *