ওয়েব ডেস্ক:
এবার দক্ষিণেশ্বর মন্দিরেও লাইট অ্যান্ড সাউন্ড। খাজুরাহোর মতো ভারতের বহু মন্দিরে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে সেই মন্দিরের ইতিহাস ও ঐতিয্য তুলে ধরার বন্দোবস্ত। এবার সেই একই জিনিস রামকৃষ্ণ, বিবেকান্দ, মা সারদা, রানী রাসমনির স্মৃতিধন্য দক্ষিণেশ্বর মন্দিরেও দেখা যাবে।
এর জন্য ৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। খরচ করবে রাজ্যের নগোরন্নয়ন দপ্তর। আগামী ৫ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আনুষ্ঠানিক উদ্বোধন হবে দক্ষিণেশ্বর মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ড।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news