Breaking News
Home / TRENDING / সারধার ৪২টি ট্রেড লাইসেন্স! সিবিআই-এর নজরে এবার কলকাতা পুরসভা

সারধার ৪২টি ট্রেড লাইসেন্স! সিবিআই-এর নজরে এবার কলকাতা পুরসভা

নীল বণিক:

সারধা কাণ্ডে এবার সিবিআইয়ের নজরে কলকাতা পুরসভা। সূত্রের খবর, খুব শীঘ্রই কলকাতা পুরসভার ট্রেড লাইসেন্স বিভাগের কয়েকজন আধিকারীককে তলব করবে সিবিআই। তাদের জেরা করে প্রভাবশালীদের কাছে পৌঁছতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পূজো মিটলেই পুরসভার ট্রেড লাইসেন্স বিভাগের কর্তাদের হাতে চিঠি ধরাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি।

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা পুরসভা থেকে সুদীপ্ত সেনের চিটফান্ড কোম্পানি ৪২টি ট্রেড লাইসেন্স বার করেছিল। তাতে পুরসভার কার কার ভূমিকা ছিল তা নিয়ে খোঁজ খবর করতে শুরু করেছে সিবিআই। ইতিমধ্যে কলকাতা পুরসভার বেশ কয়েকটি অফিসে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেছে সিজিও কমপ্লেক্সের কর্তারা। কলকাতা পুরসভার বেহালার অফিসে গিয়ে বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্তও করেছে সারধা চিটফান্ড কাণ্ডের তদন্তকারি দল। সূত্রের খবর, কার নির্দেশে ৪২ টি ট্রেড লাইসেন্স ইস্যু হয়েছে তার উত্তর খুঁজছেন সিবিআই অাধিকারীকরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *