Breaking News
Home / TRENDING / আজ মুক্তি সৃজিতের ‘এক যে ছিল রাজা’র, উত্তমের তুলনা টানবেই বাঙালি

আজ মুক্তি সৃজিতের ‘এক যে ছিল রাজা’র, উত্তমের তুলনা টানবেই বাঙালি

 কিশোর ঘোষঃ

আজ মুক্তি পাচ্ছে ‘বিতর্ক’, ওরফে ‘এক যে ছিল রাজা’। কারণ ‘তোমার তুলনা তুমি’তে কোনওকালে বিশ্বাস করে না বাঙালি।  অতএব সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত যিশু সেনগুপ্ত অভিনীত ‘এক যে ছিল রাজা’ নিয়ে কথা উঠবেই। বলা বাহুল্য, পুজো রিলিজে সব থেকে বেশি আলোচনা হবেই ভাওয়াল সন্ন্যাসীর জীবন নিয়ে দ্বিতীয় বার নির্মত ‘এক যে ছিল রাজা’ নিয়ে। এবং এক ঝটকায় প্রথম সপ্তাহে এই ছবি ভালো ব্যবসাও করবে। কারণ কিন্তু ওই— তুলনা। আগের ছবির সঙ্গে এই ছবিকে মিলিয়ে দেখতে বসা।

যদিও নতুন ছবির পরিচালক বার বার বলেছেন উত্তমকুমার অভিনীত সন্ন্যাসী রাজার সঙ্গে এই ছবির প্রচুর পার্থক্য। ছবির মূল গল্পতেই যা মিল। নতুন ছবিটি নাকি অনেক বেশি রক্তমাংসের রাজাকে দেখিয়েছে। তাঁর কথায় উত্তমকুমারের সন্ন্যাসী রাজা অনেকটাই তৈরি হয়েছিল ভাওয়ালের রাজাকে নিয়ে বাঙালি চর্চিত মিথের উপর দাঁড়িয়ে। অর্থাৎ বাঙালি যে কাহিনি শুনে চমৎকৃত হতে ভালোবেসেছে তাকেই অনুসরণ করা হয়েছিল সাদাকালো বায়োস্কোপটিতে। তাহলে এসভিএফ প্রযোজিত ‘এক যে ছিল রাজা’য় কী আছে?

টিম সৃজিতের মতে, আছে এই বাংলার এক জমিদারের দোষে-গুণে মিক্সচার জীবন কাহিনি। তবে সেই জীবন ঘটনাবহুল। দ্বিতীয়ত কোর্টের শুনানি অংশটিকে ডিটেল-এ রেখেছেন সমকালীন বাংলা সিনেমার অন্যতম চর্চিত পরিচালক। কিন্তু, তথাপি, তবুও আমরা কি তুলনা করব না পুরনো ‘সন্ন্যাসী রাজা’র সঙ্গে নয়া ‘এক যে ছিল রাজা’র?

অবশ্যই করব। প্রথমত এক গল্পের উপর নির্মিত দুটি ছবি। দ্বিতীয়ত সেই গল্প জিন বাহিত হয়ে বাঙালির রক্তের মিশে রয়েছে। এবং তৃতীয়ত সৃজিৎ নিজেই ‘আমার ছবি আলাদা’ ‘আমার ছবি আলদা’ বলে বলে সাধারণ দর্শককে ঠেলে দিয়েছেন তুল্যমূল্য বিচারের দিকে।

১৯৭৩ সালের ৩ অক্টোবর মুক্তি পেয়েছিল উষা ফিল্মস প্রযোজিত ‘সন্ন্যাসী রাজা’। ছবির পরিচালক ছিলেন পিযুস বোস। সন্ন্যাসী রাজার চরিত্র করেছিলেন বাংলা তথা ভারতের তথা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা-নায়ক উত্তমকুমার। উত্তমের সঙ্গে ছিলেন সুপ্রিয়া দেবী, সত্য বন্দ্যোপাধ্যায়ের মতো ডাকসাইটে অভিনেতা অভিনেত্রীরা। সবচেয়ে বড় কথা, বাঙালির কাছে উত্তম অতি উত্তম হয়ে উঠেছিলেন যে সব ছবিতে অভিনয় করে তার একটি হল এই ‘সন্ন্যাসী রাজা’। সত্যজিৎ-এর চিড়িয়াখানার জন্য উত্তম দেশের সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেতে পারেন, কিন্তু আমজনতার কাছে ওসব ছবির ‘দাম’ নেই। তারা বরং চোখ বন্ধ করলেই দেখতে পান ‘সপ্তপদী’, ‘হারানো সুর’, ‘ছদ্মবেশী’, ‘স্ত্রী’, ‘সন্ন্যাসী রাজা’র ম্যাজিক দৃশ্য। মনে রাখতে হবে সেই ‘সন্ন্যাসী রাজা’য় হাত দিয়েছেন সৃজিৎ। আসলে তিনি তো শুধু গল্পটিকে নেননি, সেই সঙ্গে জেনে বা না জেনে চ্যালেঞ্জ করেছেন উত্তমকুমার নামক ‘লারজার দ্যান লাইফ’টিকেও। অতএব নিজেকে ‘বিপদে’ ফেলেছেন বর্তমান পরিচালক। সেইসঙ্গে ঝামেলায় ফেলেছেন যিশু সেনগুপ্তকেও।

পুজোর পরে পরেই বেরোবে ওঁদের ভয়ংকর কঠিন পরীক্ষার খাতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *