Breaking News
Home / TRENDING / দ্রুত কাজ সারুন, যে কোনও মুহূর্তে বন্ধ হতে পারে ইন্টারনেট পরিষেবা!

দ্রুত কাজ সারুন, যে কোনও মুহূর্তে বন্ধ হতে পারে ইন্টারনেট পরিষেবা!

ওয়েব ডেস্কঃ

যে কোনও মুহূর্ত গোটা পৃথিবী জুড়ে বন্ধ হয়ে  যেতে পারে ইন্টারনেট পরিষেবা। এর অন্যতম কারণ রাশিয়ায় ইন্টারনেটের মূল সার্ভারটির রক্ষণাবেক্ষণের কাজ  হওয়ার কথা রয়েছে। সেই কারণেই পৃথিবীর সমস্ত প্রান্তে বিঘ্ন ঘটতে পারে ইন্টারনেট-এ। সেক্ষেত্রে ওয়েব পেজ খুলতে অসুবিধা হবে। ইন্টারনেটের মাধ্যমে অর্থ লেনদেনের কাজেও বাঁধা পড়বে।

মূল সার্ভারটির রক্ষণাবেক্ষণের কাজ করবে দি ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস নামে সংগঠনটি।  সংগঠনটির তরফে জানানো হয়েছে, নেট হ্যাকারদের ঠেকাতে পরিবর্তন করা হবে ক্রিপ্টোগ্রাফিক কি। ইন্টারনেটের ডোমেইন নেম সিস্টেম যাতে সুরক্ষিত থাকে সেজন্যই ওই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

কমিউনিকেশন রেগুলেটরি অথরিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ডোমেইন নেম সিস্টেম সুরক্ষিত রাখার জন্যই বিশ্ব জুড়ে ইন্টারনেটের শাট ডাউন জরুরি হয়ে পড়েছে। ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা যদি প্রস্তুত না থাকেন, তা হলে কিছু সমস্যা হতে পারে। তবে যথাযথ ব্যবস্থা নিলে গ্রাহকদের সমস্যা অনেকটাই কম হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *