Breaking News
Home / TRENDING / মর্মান্তিক দুর্ঘটনাঃ পাহাড় থেকে নামার পথে তিস্তায় পড়ল গাড়ি, মৃত ১

মর্মান্তিক দুর্ঘটনাঃ পাহাড় থেকে নামার পথে তিস্তায় পড়ল গাড়ি, মৃত ১

নিজস্ব সংবাদদাতাঃ

শিলিগুড়ি, ১২,অক্টোবরঃ মর্মান্তিক পথ দূর্ঘটনা। তিস্তা নদীতে উল্টে পরলো একটি চার চাকার গাড়ী। এই ঘটনায় মৃত ১, গুরুতর আহত আরোও ১জন। ঘটনার খবর পাওয়ার পর পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি এখনও।

শুক্রবার সকালে সিকিম থেকে শিলিগুড়িতে নামার পথে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীতে পরে যায় একটি চার চাকার স্করপিও। ঘটনাটি ঘটেছে কালিঝোড়ার কাছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে সিকিম থেকে ওই গাড়িটি শিলিগুড়ির দিকে আসছিল। সে সময় একটি বাঁক ঘুরতেই হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা তরিঘরি গাড়ি ও গাড়ির চালক আরোহীদের উদ্ধার করার চেষ্টা করে। স্থানীয়রাই তিস্তায় নেমে দুজনকে গাড়ি থেকে বের করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের।  অন্যজনকে গুরুতর আহত অবস্থায় শিলিগুড়িতে পাঠানো হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *