ওয়েব ডেস্ক
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই ওড়িশায় আছড়ে পড়ার পর পশ্চিম বঙ্গের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘তিতলি’। তবে তার শক্তি আগের থেকে অনেকটা কম। ঘূর্ণিঝড়ের শক্তি হারিয়ে আপাতত নিম্নচাপে পরিণত তিতলি। তবে এর জেরে রাজ্যে প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামি দুদিন কলকাতায় মেঘলা আকাশ এবং হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুজোর আগেই আকাশ পরিস্কার হয়ে যাবে, জানিয়েছে আবহাওয়া দফতর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news