Breaking News
Home / TRENDING / ‘তিতলি’র প্রকোপে ঝাড়গ্রাম, খড়্গপুরে দেওয়াল চাপা পড়ে মৃত ১

‘তিতলি’র প্রকোপে ঝাড়গ্রাম, খড়্গপুরে দেওয়াল চাপা পড়ে মৃত ১

নিজস্ব সংবাদদাতা:

‘তিতলি’র দাপটে লণ্ডভণ্ড খড়্গপুর। দেওয়াল ভেঙে মৃত ১। গুরতর আহত হয়ে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি ৩জন। তীব্র হাওয়া ও বৃষ্টি একসঙ্গে চলছে খড়্গপুর শহরে। ঝড়ের দাপটে উপড়ে গেছে বহু গাছ, বিদ্যুত-এর খুঁটি। নষ্ট একাধিক পুজোর প্যান্ডেলও। উড়ে গেছে বহু কাঁচা বাড়ির চাল।

এদিকে ‘তিতলি’র প্রভাব পড়েছে ঝাড়গ্রাম জেলায়। জেলার নয়াগ্রাম সাঁকরাইল ও ঝাড়গ্রাম ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। গতকাল রাতে ঘূর্ণিঝড়টি ঝাড়গ্রাম জেলায় পৌঁছাতেই  আতঙ্কিত হয়ে পড়েন সাঁকরাইল লোধাসুলি ও শালবনি এলাকার মানুষেরা। অবিশ্রান্ত বর্ষণ ও ঝড়ো হাওয়ায়  সাঁকরাইল ব্লকের রোহিণী বাজারে ভেঙে পড়েছে আস্ত পুজোমণ্ডপ। মনপুরা, নোয়াগা, গজাসিমুল, ঠাকুরথান, কালোসোনা ও তাতিয়া গ্রামে  বেশ কয়েকটি  বাড়ি ভেঙে পড়ে। ভেঙেছে প্রচুর গাছ। রাস্তায় গাছ পড়ে অবরুদ্ধ যানবাহন চলাচল। ঝাড়্গ্রাম ব্লকের  শালবনি এলাকায় ঘরবাড়ির  ছাউনি উড়িয়ে দিয়েছে ঘূর্ণিঝড়। রাস্তায় গাছ পড়ে  অবরুদ্ধ ৫ নম্বর রাজ্য সড়ক। এর ফলে ঝাড়গাম, লোধাশুলি,  নয়াগ্রাম, গোপীবল্লভপুর ও সাঁকরাইল ব্লকের সঙ্গে মূল ঝাড়গামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝাড়গ্রামের জেলা প্রশাসন জেসিবি দিয়ে রাজ্য সড়ক থেকে গাছ সরানোর  চেষ্টা চালাচ্ছে।

অসামরিক প্রতিরক্ষা দপ্তরের  কর্মীরা  রাস্তা পরিষ্কার করার কাজে নেমে পড়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *