ওয়েব ডেস্ক: ৫ ঘন্টার মধ্যে ধ্বস্তাধ্বস্তি, মারামারি, রাস্তা আটকানো সবই চলল সবরীমালায়। ঘটনায় আহত এক চিত্র সাংবাদিক। সোমবার সবরীমালা মন্দিরের ১৮ সিড়ি ওঠার পরই এক মহিলাকে আটকে দেয় বিক্ষোভকারীরা। অভিযোগ, এই মহিলার বয়স ৫০ র কম। ওই মহিলা বারবার অনুরোধ করা সত্ত্বেও বিক্ষোভকারিরা চেঁচামেচি করতে থাকে। পরে মহিলা আধার কার্ড …
আরও পড়ুন »অসম ইস্যুতে মমতাকে বিঁধলেন দিলীপ ঘোষ
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: তিনসুকিয়ায় নিহত ৫ বাঙালির মৃত্যুর তদন্ত নিয়ে মিছিল, আন্দোলন করলেও নিজের রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে নিহত ৯০ বাঙালির মৃত্যুর কোনও তদন্তই করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আলিপুরদুয়ারে এক সভায় তৃণমূল সুপ্রিমোকে এভাবেই বিঁধলেন দিলীপ ঘোষ। তিনি বলেন অসম নিয়ে তৃণমূল যেভাবে রাজনীতি করছে তা নাটকের পর্যায়ে পৌঁছে গিয়েছে। …
আরও পড়ুন »একই অঙ্গে করালী ও কল্যাণময়ী মা কালী
পার্থসারথি পাণ্ডা : নদীয়ার পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগীশ পনেরো শতকে দেবী কালিকাকে ধ্যানে পেলেন কেবলই নিরাকার ব্রহ্মরূপে, ধ্যানে তাঁকে মূর্তি রূপে কিছুতেই ধরা দিলেন না মা। অথচ আগমবাগীশ চান মায়ের মূর্তি গড়ে পুজো করতে। তন্ত্রে বা পুরাণে মায়ের নানান রূপের কথা আছে, কিন্তু কোন আদলে কার আদলে মাকে গড়বেন তিনি? সেই …
আরও পড়ুন »রাজ্যের লোকায়ুক্ত হতে চলেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য
নিজস্ব সংবাদদাতা: অবশেষে নিয়োগ হতে চলেছে লোকায়ুক্ত। তৃণমূল সরকারের আমলে প্রথম লোকায়ুক্ত নিয়োগ হতে চলেছে। বিধানসভা সূত্রের খবর, রাজ্যের প্রথম লোকায়ুক্ত হতে পারেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জোতির্ময় ভট্টাচার্য। গত অধিবেশনে লোকায়ুক্ত এর সংশোধনী বিল পাস করেছিল রাজ্য, কিন্তু সেই নিয়োগ এতদিন হয়নি। সংশোধনী বিল পাশ হওয়ার পর এই …
আরও পড়ুন »১০০০-এর বদলে ৩০০ বাড়ল বেতন, আইসিডিএস কর্মীদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম, ৫ নভেম্বর: পুজোর আগে মুখ্যমন্ত্রীর ঘোষিত বর্ধিত বেতন না পাওয়ায় সুসংহত শিশুবিকাশ প্রকল্প-এর অধীন কর্মীরা আজ প্রকল্প কার্যালয়গুলিতে বিক্ষোভ দেখালেন। উল্লেখ্য,পুজোর এক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইসিডিএস কর্মীদের ১০০০ টাকা করে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন। কিন্তু তাঁরা বেতন তোলার সময় দেখেন তাদের মূল বেতনের সঙ্গে …
আরও পড়ুন »অসম হত্যাকাণ্ড: ‘মিথ্যে প্রচার’, অভিষেককে আইনি নোটিশ বিজেপির
নীল বণিক: অসম নিয়ে এবার তৃণমূলের সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তায় নামল রাজ্য বিজেপি। সোমবার বিজেপির রাজ্য সদর দপ্তরে বসে মুকুল রায় জানান, ‘অসমের পাঁচ বাঙালি হত্যা নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি মিথ্যে প্রচার শুরু করেছেন।’ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই তৃণমূল যুব সভাপতি এই মিথ্যে প্রচার করছেন বলে অভিযোগ মুকুল রায়ের। তৃণমূল …
আরও পড়ুন »শুরু হল নতুন বিভাগ ‘সোমরস’। আজ থেকে প্রতি সোম বার আপনাদের নির্মল আনন্দ দিতে এই বিভাগে প্রকাশিত হবে নানান বিষয়ে সরস রচনা, মজার কাহিনি।
দুখ রয়ে যায় বিজ্ঞাপনে পার্থসারথি পাণ্ডা [ শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষ-এর ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’-কবিতার প্যারডি।] একলা ক্ষয়ে বুড়িয়ে গেছি কনের হন্যে মনের কোণে ভাবি আমার নাম লেখাব রবিবারের বিজ্ঞাপনে। এমন কিছু ব্যথার কথা বললে পরে ব্যথাই বাড়ে চিমড়ে ছুঁড়ি ঝামরে ওঠে দেখলে আমি, চক্ষু ঠারে। পরজাপতি কি যে লেখে …
আরও পড়ুন »রানি রাসমণি স্কাইওয়াক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, কাল থেকে সর্বসাধারণের জন্যে
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণেশ্বরের নব নির্মিত স্কাইওয়াক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। আজ বিকেলে নির্দিষ্ট সময়ের ২০ মিনিট আগেই দক্ষিণেশ্বর মন্দিরে চত্বরে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কাইওয়াকের। এদিন মুখ্যমন্ত্রী পুজোও দেন মন্দিরে। দক্ষিণেশ্বর স্টেশন থেকে মন্দিরের গেট অবধি দীর্ঘ রানি রাসমণি স্কাইওয়াকটি আগামীকাল থেকে খুলে দেওয়া হবে জনসাধারণের জন্যে। …
আরও পড়ুন »দক্ষিণেশ্বরে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর টেইল কার উল্টে বিপত্তি
নিজস্ব সংবাদদাতা: উল্টে গেল মুখ্যমন্ত্রীর টেইল কার। টেইল কারটি থাকে কনভয়ের সব থেকে পেছনে। স্কাইওয়াকের উদ্বোধনের জন্য দক্ষিণেশ্বর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটল। হাওড়ার সলপ মোড়ের কাছে তখন পৌঁছে গেছে মুখ্যমন্ত্রীর কনভয়, আচমকাই টেইল কারটি উল্টে যায়। তবে এই বিপত্তিতে কেউ গুরুতর আহত হননি। এরপরও অবশ্য স্কাইওয়াক উদ্বোধনের জন্য নির্দিষ্টি …
আরও পড়ুন »ভারতের ওপেন চ্যালেঞ্জ আইএনএস অরিহন্ত, বললেন প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক: আজ ভারতের নৌসেনা বাহিনীতে আনুষ্ঠানিক ভাবে যোগ দিল এইএনএস অরিহন্ত। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘জাতীয় নিরাপত্তায় বড়সড় ভূমিকা পালন করবে আইএনএস অরিহন্ত।’ বলা বাহুল্য, স্থলপথ ও আকাশপথের পর এবার আইএনএস অরিহন্ত-এর মাধ্যমে সমুদ্র গভীর থেকে পরমাণু অস্ত্র নিক্ষেপের প্রযুক্তিও ভারতের হাতে চলে এল। প্রধানমন্ত্রী বলেন, দেশের …
আরও পড়ুন »শব্দাসুর! চারপেয়েদের যন্ত্রণা কমাতে পুলিশের অভিনব সচেতনতা মিছিল
কিশোর ঘোষঃ বাজিতে ওদের নারকীয় কষ্ট হয়। যে কথা অনেকে জানি না, অনেকে আবার জেনেও না জানার ভান করে থাকি। অনেকে আবার শব্দ বাজি ফাটিয়ে বেচারাদের জীবন অতিষ্ট করে দিতে পারলে অপূর্ব আনন্দ পায়! এমত পরিস্থিতিতে কালীপুজোর প্রাককালে সোমবার বাঁশদ্রোণী থানার উদ্যোগে এক অভিনব মিছিল হল শহরে। জনসচেতনার উদ্দ্যেশে রাস্তার …
আরও পড়ুন »দুধর্ষ চুরি: ৩টি গেট, ১৭ তালা ভেঙে সোনার দোকানের সর্বস্ব লুঠ
নিজস্ব সংবাদদাতা: দিওয়ালি আগে বড় দাও মারল চোর। সোনার দোকানের যাবতীয় সুরক্ষা ভেঙে নিয়ে গেল ৩০ ভরি সোনা ও ৪০ কেজির রুপোর গয়না। এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙা থানা এলাকায়। চোর গভীর রাতে এই কাণ্ড করে। একে একে দোকানের ৩টি গেট ও ১৭টি তালা ভাঙা হয়। প্রায় ৩০ ভরি …
আরও পড়ুন »আরাবুল রেজ্জাক অনুগামীদের গোষ্ঠীদ্বন্দে উত্তপ্ত ভাঙড়
নিজস্ব সংবাদদাতা: আরাবুল ও রেজ্জাক অনুগামীদের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়। দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যাঁরা সকলেই রেজ্জাক মোল্লার ছেলে জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদের অনুগামী বলে পরিচিত। ঘটনায় আরাবুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে, যদিও আরাবুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন । আজ সন্ধ্যায় হাতিশালা …
আরও পড়ুন »সাধারণের মাঝে অসাধারণ ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন
পার্থসারথি পাণ্ডা : অঙ্কে মোটেই ভালো ছিলেন না চিত্তরঞ্জন। তাই পরীক্ষাগুলোতে খুব একটা ভালো রেজাল্ট হতো না। এমনকি ১৮৯০ সালে কম নম্বরের জন্য তাঁর অনার্স সম্পূর্ণ হয়নি, সাধারণভাবে বি এ পাশ করেন। তাই তিনি মজা করে বলতেনও যে, ‘আমি অকৃতকার্যে প্রথম’। স্কুল-কলেজের পরীক্ষায় সাধারণ হলেও তিনি কিন্তু দেশের মানুষের কাছে …
আরও পড়ুন »এপিজে হাউজে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
নিজস্ব সংবাদদাতা: সোমবার সকাল ১১ নাগাদ পার্ক স্ট্রিটের এপিজে হাউজে বিধ্বংসী আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। তখন অফিসে সবে পৌঁছেছেন কর্মীরা। হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় নীচে নেমে আসেন কর্মীরা। এপিজে হাউজের সার্ভার রুমের ৬ তলায় আগুন লাগে। ঘটনাস্থলে আনা হয় দমকলের হাইড্রলিক লিফট। এখনও পর্যন্ত আগুন …
আরও পড়ুন »ওড়িশায় নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত ৫ মাওবাদী
ওয়েব ডেস্ক: ওড়িশার মলকানগিরিতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে ৫ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। রবিবার রাত থেকে অন্ধ্র প্রদেশ ও ওড়িশার সীমান্ত এলাকা কালীমেলায় কম্যান্ডোদের সঙ্গে মাওবাদীর সংঘর্ষ বাধে। মৃত মাওবাদীদের কাছ থেকে প্রচুর অস্ত্র ও গ্রেনেড উদ্ধার হয়েছে। কয়েকজন মাওবাদী পালিয়ে গিয়েছে বলে সন্দেহ কম্যান্ডোদের। তাদের খোঁজে তল্লাশি চলছে।
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news