Breaking News
Home / TRENDING / অসম হত্যাকাণ্ড: ‘মিথ্যে প্রচার’, অভিষেককে আইনি নোটিশ বিজেপির

অসম হত্যাকাণ্ড: ‘মিথ্যে প্রচার’, অভিষেককে আইনি নোটিশ বিজেপির

নীল বণিক:

অসম নিয়ে এবার তৃণমূলের সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তায় নামল রাজ্য বিজেপি। সোমবার বিজেপির রাজ্য সদর দপ্তরে বসে মুকুল রায় জানান, ‘অসমের পাঁচ বাঙালি হত্যা নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি মিথ্যে প্রচার শুরু করেছেন।’ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই তৃণমূল যুব সভাপতি এই মিথ্যে প্রচার করছেন বলে অভিযোগ মুকুল রায়ের। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসম নিয়ে ‘মিথ্যে’ বক্তব্যের জন্য আইনি নোটিশ পাঠিয়েছে বিজেপি। এদিন এমনটাই দাবি করলেন মুকুল রায়।

মুকুল রায় বলেন, ‘যে ভাবে প্রকাশ্য সভায় অভিষেক আসামের গুলি চালানোর ঘটনার জন্য বিজেপিকে দায়ী করছেন। তা সম্পূর্ণ অভিষেকের মন গড়া কথা।’ অসমের ঘটনাটি নিয়ে অভিষেক বন্দ্যোয়াপাধ্যায় যা বলছেন তার সপক্ষে তাঁর কাছে যদি প্রমাণ থাকে, তা জনসমক্ষে তুলে ধরার দাবি জানান মুকুল রায়। ডায়মন্ডহারবারের সাংসদ প্রমাণ ছাড়াই বিজেপির বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন অভিযোগ আনছেন বলেই তাকে আইনি নোটিশ ধরানো হচ্ছে বলে জানান বিজেপির জাতীয় পরিষদের সদস্য। প্রমাণ না থাকলে অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য প্রত্যাহারের দাবি জানান মুকুল রায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *