Breaking News
Home / TRENDING / ভারতের ওপেন চ্যালেঞ্জ আইএনএস অরিহন্ত, বললেন প্রধানমন্ত্রী

ভারতের ওপেন চ্যালেঞ্জ আইএনএস অরিহন্ত, বললেন প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক:

আজ ভারতের নৌসেনা বাহিনীতে আনুষ্ঠানিক ভাবে যোগ দিল এইএনএস অরিহন্ত। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘জাতীয় নিরাপত্তায় বড়সড় ভূমিকা পালন করবে আইএনএস অরিহন্ত।’ বলা বাহুল্য, স্থলপথ ও আকাশপথের পর এবার আইএনএস অরিহন্ত-এর মাধ্যমে সমুদ্র গভীর থেকে পরমাণু অস্ত্র নিক্ষেপের প্রযুক্তিও ভারতের হাতে চলে এল। প্রধানমন্ত্রী বলেন, দেশের সুরক্ষায় বিশেষ ভূমিকা নেবে আইএনএস অরিহন্ত।’ তিনি আরও বলেন, ‘দেশের শত্রুদের জন্য এই নতুন সামরিক শক্তি একটি ওপেন চ্যালেঞ্জ।’

উল্লেখ্য, আজই অরিহন্ত তার বিশেষ টহলদারি শেষে গন্তব্যে ফিরেছে। এদিন অরিহন্তকে স্বাগত জানান মোদী। অরিহন্তের সদস্যদের সাধুবাদ জানান তিনি। এই সাবমেরিন ১৩০ কোটি ভারতবাসীকে সুরক্ষা দেবে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘পরমাণু অস্ত্রের বৃত্ত সম্পূর্ণ হল আজ।’ এইসঙ্গে বলেন, ‘বিশ্বের শান্তিরক্ষায় ভারত এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *