Breaking News
Home / TRENDING / অসম ইস্যুতে মমতাকে বিঁধলেন দিলীপ ঘোষ

অসম ইস্যুতে মমতাকে বিঁধলেন দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:

তিনসুকিয়ায় নিহত ৫ বাঙালির মৃত্যুর তদন্ত নিয়ে মিছিল, আন্দোলন করলেও নিজের রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে নিহত ৯০ বাঙালির মৃত্যুর কোনও তদন্তই করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আলিপুরদুয়ারে এক সভায় তৃণমূল সুপ্রিমোকে এভাবেই বিঁধলেন দিলীপ ঘোষ। তিনি বলেন অসম নিয়ে তৃণমূল যেভাবে রাজনীতি করছে তা নাটকের পর্যায়ে পৌঁছে গিয়েছে। দিলীপ ঘোষ আরও বলেন, অসমে নিহতদের সন্দেহভাজন হত্যাকারীদের আটক করা হয়েছে। এনআইএ তদন্তের নির্দেশও দিয়েছে সোনোওয়াল সরকার। তবে প্রতিবেশী রাজ্যে মৃতদের জন্য আন্দোলন করলেও নিজের রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে নিহতদের মৃত্যুর জন্য কাউকেই গ্রেফতার করেনি তৃণমূল সরকার। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস উস্কানি দিয়ে অসমে বাঙালি-অসমিয়া ঝগড়া লাগাতে চাইছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *